1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
গোল করে বাঁ পায়ের জাদু দেখালেন জাইমা রহমান সন্তানের নামে ইউনিয়নের নামকরণ করিনি, অলৌকিক মিলে গেছে: প্রতিমন্ত্রী বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলায় হয়রাণী ও চলাচলের পথ বন্ধের অভিযোগ যানজট কমাতে রাজধানীর তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ‘কোটি কোটি মানুষ ক্ষুধার্ত, আর এক খেলার পেছনে গোটা পৃথিবীর উন্মাদনা’ স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা মামলায় গ্রেপ্তার সেই যুবদল নেতা বহিষ্কার প্রধান শিক্ষক ছাড়াই চলছে ৪৭৩ বিদ্যালয় লুক টেস্ট থেকে ফাইনাল লুক ‘প্রিন্সেস রোজী’ গাড়িতে ইয়াবাসহ যুবদল নেতা গ্রেপ্তার, দল থেকে বহিষ্কার আমরা হাসপাতাল বন্ধ করেছি কিন্তু মেডিকেল কলেজ বন্ধ করিনি

ভিন্নরকম পোশাক পরে ক্লাসে শিক্ষিকা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০১৯

এক্সক্লুসিভ ডেস্ক : বিজ্ঞান ক্লাসে এমনিতেই আতঙ্কে থাকে শিক্ষার্থীরা। তার ওপর যদি শিক্ষক সহজভাবে বুঝাতে না পারেন তাহলে মহাবিপদে পড়তে হয় শিক্ষার্থীদের।

তবে শিক্ষক যদি চান তাহলে কঠিন জিনিসকেই সহজভাবে বুঝে নিতে পারে শিক্ষার্থীরা। তেমনই একটি উদাহরণ তৈরি করেছেন স্পেনের শিক্ষিকা ভেরোনিকা ডোকিউ।

প্রায় ১৫ বছর ধরে শিক্ষকতা করছেন ভেরোনিকা। বর্তমানে তিনি প্রাইমারির বাচ্চাদের বিজ্ঞান, ইংরাজি, স্প্যানিশ ও সমাজবিদ্যা পড়ান।

সম্প্রতি স্কুলে মানব শারীরবিদ্যার ক্লাস ছিল তার। সেই ক্লাস নিতে গিয়ে তিনি পরেছিলেন বিশেষ ধরনের এক পোশাক।

সেই পোশাকের মাধ্যমেই ফুটে উঠছে অন্ত্র, পাকস্থলি, ফুসফুস, হৃৎপিন্ড ছাড়াও দেহের বিভিন্ন পেশিতন্ত্র। এই পোশাক সহজেই বুঝিয়ে দিচ্ছে আমাদের দেহের কোথায় কী অঙ্গ কেমন ভাবে রয়েছে।

ভেরোনিকার এই বিশেষ সাজের ছবি নিজের টুইটারে পোস্ট করেছেন তার স্বামী মাইকেল। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আজ ছাত্রদের মানবশরীর ব্যাখ্যা করছিল ভেরোনিকা। তাকে স্ত্রী হিসাবে পেয়ে আমি খুব গর্বিত।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com