1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

নেশনস লিগের শেষ চারে ইতালি

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২

স্পোর্টস ডেস্ক : হাঙ্গেরিকে ২-০ গোলে হারিয়ে নেশনস লিগের চূড়ান্ত চারে জায়গা করে নিলো ইতালি। সোমবার তাদের ৩ নম্বর গ্রুপের শেষ ম্যাচ জিততে গোল করেছেন জিয়াকোমো রাসপাডোরি ও ফেডেরিকো ডিম্যাক্রো।

কাতার বিশ্বকাপের টিকিট না পাওয়া ইউরোপিয়ান চ্যাম্পিয়ন ইতালি ৬ ম্যাচ থেকে পেয়েছে ১১ পয়েন্ট। দ্বিতীয় স্থানে থাকা হাঙ্গেরির চেয়ে এক পয়েন্ট বেশি তাদের।

ড্র করলেই ফাইনালস নামের চার দলের নকআউট নিশ্চিত হতো হাঙ্গেরির। কিন্তু ২৭তম মিনিটে রক্ষণের ভুলের মাশুল দেয় তারা। প্রতিপক্ষের রক্ষণে লেগে ফিরে আসা বল বক্সের মধ্যে থেকে জালে জড়ান রাসপাডোরি।

বিরতির পর সমতা ফেরানোর দারুণ সুযোগ পেয়েছিল হাঙ্গেরি। কিন্তু গোলকিপার জিয়ানলুইজি দোনারুম্মা দারুণ সেভে লুইস নেগোকে হতাশ করেন।

৫২ মিনিটে মিডফিল্ডার ডিম্যাক্রো অতিথিদের স্কোর ২-০ করেন। খুব কাছ থেকে নেওয়া উঁচু শটে জাল কাঁপান তিনি।

ইতালি কোচ রবার্তো মানচিনি বললেন, ‘৭০ মিনিট ধরে আমরা দুর্দান্ত ছিলাম। শেষ ২০ মিনিট আমার ভালো লাগেনি। দ্বিতীয়বার নেশনস লিগের শেষ চারে ওঠা গুরুত্বপূর্ণ। কিন্তু আগের ফলগুলো এখনও হতাশ করে।’

ইতালির আগে সেরা চার নিশ্চিত করেছে ক্রোয়েশিয়া ও নেদারল্যান্ডস। শেষ জায়গাটির লড়াইয়ে মঙ্গলবার ব্রাগায় মুখোমুখি হবে পর্তুগাল ও স্পেন। জিততেই হবে স্প্যানিশদের, আর ড্র করলেও চারে উঠবে পর্তুগিজরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com