1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

পাকিস্তানের জার্সিতে অভিষেক হচ্ছে নতুন এক পেস বোলিং অলরাউন্ডারের

  • আপডেট টাইম :: বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২

স্পোর্টস ডেস্ক : সাত ম্যাচের সিরিজে চার ম্যাচ শেষ হলো। লড়াইটা চলছে একদম সেয়ানে সেয়ানে। একবার পাকিস্তান জেতে তো আরেকবার ইংল্যান্ড। এমন হাড্ডাহাড্ডি লড়াইয়ের সিরিজে এখন ২-২ সমতা।

লাহোরে আজ (বুধবার) পঞ্চম টি-টোয়েন্টি। আজ যে দল জিতবে, তাদেরই শিরোপা জেতার সম্ভাবনা বেশি। এমন গুরুত্বপূর্ণ এক ম্যাচে নতুন এক পেস বোলিং অলরাউন্ডার দিয়ে চমক দেখাতে যাচ্ছে পাকিস্তান।

ইংল্যান্ডের বিপক্ষে আজ আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হচ্ছে আমির জামালের। ২৬ বছর বয়সী এই অলরাউন্ডার ঘরোয়া টি-টোয়েন্টিতে পারফর্ম করেই জাতীয় দলে ডাক পেয়েছেন।

টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ১২টি। ৩২.৪২ গড়ে রান করেছেন ২২৭। তবে তার আসল শক্তি স্ট্রাইকরেট। ঘরোয়াতে ১৭৮.৭৪ স্ট্রাইকরেটে ব্যাটিং করেছেন আমির। ১২ ম্যাচে ছক্কা মেরেছেন ৯টি।

বল হাতেও পারফরম্যান্স দারুণ। ডানহাতি এই পেসারের ১২ টি-টোয়েন্টিতে নামের পাশে ১৪ উইকেট। ২৭ রানে ৩ উইকেট সেরা বোলিং। এখন দেখা যাক, আন্তর্জাতিক আঙিনায় নিজেকে কতটা মেলে ধরতে পারেন এই তরুণ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com