1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
রেমিট্যান্সে নতুন ইতিহাস, অর্থবছরে এলো রেকর্ড ৩৫.৫৬ বিলিয়ন ডলার বিশ্বকাপে কতবার মুখোমুখি হয়েছে ব্রাজিল-আর্জেন্টিনা, এগিয়ে কারা হাদী হত্যার দ্রুত বিচার দাবি এমপি রাশেদুল ইসলামের জুলাই আমাদের সাহস ও আত্মত্যাগের প্রতীক: গোলাম কিবরিয়া ১৪০ বছরের পুরনো সেতু পাটাতন ভেঙে যান চলাচল বন্ধ আমরা বলেছি সরকারি সুবিধা না নেওয়ার চেষ্টা করবো, তবে কেউ নিলে অপরাধ নয় হাসপাতালে ভর্তি নজরুল ইসলাম খান, ভিড় না করার আহ্বান চিকিৎসকদের সরকারিদল-বিরোধীদল মিলেমিশে উন্নয়নের কাজ করে যাব : ডিএনসিসি প্রশাসক পূর্বাচলকে ঢাকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত চূড়ান্ত অনুমোদন ১৬০ কেজি গাঁজা জব্দ করে বিক্রির অভিযোগ ওঠার পর ওসিকে প্রত্যাহার

ফ্লোরিডায় হারিকেন ইয়ানের তাণ্ডব, ২০ লাখ মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় তাণ্ডব চালাচ্ছে শক্তিশালী হারিকেন ইয়ান। বুধবার (২৮ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেলে ঘণ্টায় ১৫০ মাইল গতিতে উপকূলে আঘাত হানে ঝড়টি।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, ইয়ানের তাণ্ডবে ফ্লোরিডার ২০ লাখ মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় আছে। ইয়ানের তাণ্ডব থামা পর্যন্ত ব্ল্যাকআউট অব্যাহত থাকবে।

হারিকেনের প্রভাবে ছোট একটি জাহাজ ডুবে গেছে। এতে নিখোঁজ হয়েছেন ২৩ জন।

ইয়ানের প্রভাবে তীব্র হাওয়া ও ব্যাপক বৃষ্টিপাত চলছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে। উপকূলীয় এলাকার মানুষকে বাড়তি সতর্কতা অবলম্বনের নির্দেশন দিয়েছে স্থানীয় প্রশাসন। বেশ কয়েকটি কাউন্টি থেকে আগেই সরিয়ে নেওয়া হয়েছে বাসিন্দাদের। ঝড়ো বাতাসের সঙ্গে অতি বর্ষণে তলিয়ে গেছে অনেক সড়ক। এটি আরও বিপর্যয় সৃষ্টি করতে পারে বলে জানিয়েঝে সংশ্লিষ্টরা।

সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করা হয়েছে নেপলস ও সারাসোটা শহরকে। সতর্কতা জারি করা হয়েছে আরও কিছু অঞ্চলে।

এদিকে, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বাতিল হয়েছে কয়েকশ’ ফ্লাইট। বন্ধ রয়েছে বিনোদন পার্কগুলো। বুধবারের পূর্ব নির্ধারিত রকেট উৎক্ষেপন বাতিল ঘোষণা করেছে নাসা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com