1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

শুক্রবার ইউক্রেনের ৪ অঞ্চলকে নিজের সঙ্গে যুক্ত করছে রাশিয়া

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়া আনুষ্ঠানিকভাবে ইউক্রেনের চারটি অঞ্চলকে নিজের সঙ্গে যুক্ত করার ঘোষণা দিয়েছে। শুক্রবার এই অঞ্চলগুলোকে রাশিয়ার নিজস্ব অঞ্চল বলে ঘোষণা দেওয়া হবে।

ইউক্রেনের কাছ থেকে দখল করা লুহানস্ক, দোনেৎস্ক, জাপোরিঝিয়িা ও খেরসনকে রুশ ভূখণ্ডভুক্ত করতে গত সপ্তাহে মস্কোপন্থিরা গণভোটের আয়োজন করেছিল। ওই গণভোটে রাশিয়ার সঙ্গে যোগ দেওয়ার পক্ষে ভোট পড়েছে বলে দাবি করেছে মস্কো। শুক্রবার এই অঞ্চলগুলো আনুষ্ঠানিকভাবে রাশিয়ার সঙ্গে যোগ দেবে। এই উপলক্ষে ক্রেমলিন থেকে ভাষণ দেবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

মস্কোর রেড স্কোয়ারে ইতোমধ্যেই মঞ্চ তৈরি করা হয়েছে। ওই এলাকার আশেপাশের বিলবোর্ডে চারটি অঞ্চলকে রাশিয়ার অংশ হিসেবে ঘোষণা করা হয়েছে।

এর আগে ২০১৪ সালে ইউক্রেনের ক্রিমিয়াকে তথাকথিত গণভোটের মাধ্যমে নিজেদের সঙ্গে যুক্ত করেছিল রাশিয়া। এই অধিগ্রহণকে এখনও স্বীকৃতি দেয়নি আন্তর্জাতিক অঙ্গন।

মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা গণভোটের কারণে রাশিয়ার উপর আরও নিষেধাজ্ঞা আরোপ করবে। একই সুরে ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলি জানিয়েছে, তারা অষ্টম দফায় রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com