1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

বান্দরবানে কোয়ারেন্টাইন থেকে ছাড়পত্র পেল ১৪ জন, রয়েছে ৪৮ জন

  • আপডেট টাইম :: বুধবার, ২৫ মার্চ, ২০২০

বান্দরবান : বান্দরবানে ১৪ দিন ধরে প্রাতিষ্ঠানিক ও হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের মধ্যে ১৪ জনের কোন রকম করোনা ভাইরাসের লক্ষণ দেখা না দেয়ায় তাদেরকে কোয়ারেন্টাইন থেকে ছাড়পত্র দেয় হয়। তবে এখনো ৪৮ জন প্রাতিষ্ঠানিক ও হোম কোয়ারেন্টাইনে রয়েছে। তার মধ্যে প্রাতিষ্ঠানিক ৮ জন ও বাড়িতে ৪০ জন অবস্থান করছে।
এদিকে করোনা ভাইরাসের সংক্রমন থেকে রক্ষার জন্য বান্দরবানের সাথে সারাদেশের সড়ক যোগাযোগ একেবারেই সীমিত করা হয়েছে। জরুরী পণ্যবাহী যানবাহন ছাড়া বুধবার সকাল থেকে কোন ধরনের যানযাহন এবং বাহিরের লোকজনকে বান্দরবানে প্রবেশ করতে দেয়া হয়নি। সন্ধ্যা ৬টার পর থেকে শহরে বন্ধ হয়ে গেছে সবধরনের দোকানপাট এমনকি মুদির দোকানও। শুধুমাত্র ওষুধের দোকান খোলা রয়েছে। শহরে অঘোষিত লকডাউন চললেও প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোন ঘোষণা এখনো দেয়া হয়নি।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, আগামীকাল (২৬ মার্চ) থেকে জরুরী সেবা মুদি, কাঁচামাল, জ¦ালানী, মাছ, হাঁস-মুগরী ও গবাদি পশুর খাদ্যের দোকান সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকবে। গণপরিবহন চলাচল করবে না। শুধুমাত্র পুলিশ ফায়ার সার্ভিস, এ্যাম্বুলেন্স, বেঁচে থাকার জন্য নিত্যপ্রয়োজনীয় পণ্য পরিবহনের গাড়ি ব্যতিত অন্য কোন গাড়ি চলাচল করতে পারবে না। জরুরী প্রয়োজন ব্যতিত কেউ যাতে ঘর থেকে বের না হয় সে বিষয়ে আমরা লোকজনকে সচেতন করেছি।
বান্দরবান জেলা প্রশাসক দাউদুল ইসলাম জানান, করোনা সন্দেহে কোয়ারেন্টাইনে থাকা ১৪ জনকে আমরা ছাড়পত্র দিয়েছি। এখনো পর্যন্ত ৪৮ জন কোয়ারেন্টাইনে রয়েছে। শহরকে আমরা এখনো লকডাউন ঘোষণা করিনি। মানুষকে সচেতন করছি, যাতে ঘর থেকে বের না হয়। বান্দরবানের সাথে সারাদেশের সড়ক যোগাযোগ সীমিত করেছি। আস্তে আস্তে তা আরও কঠোর করা হবে। পরিস্থিতি অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।
– এন.এ জাকির

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com