1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

মা হওয়ার জন্য আজকাল বাবা জরুরি নয়: জ্যোতিকা জ্যোতি

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২

বিনোদন ডেস্ক : শোবিজ অঙ্গনের তারকাদের নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই। বিশেষ করে তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে আগ্রহ একটু বেশিই! আর তারকারাও এসব বিষয় নিয়ে লুকোচুরি কম করেন না। যার কারণে ভক্তদের কৌতূহল আর তারকাদের লুকোচুরি খেলার শেষ হয় না।

কয়েক দিন আগে ঢাকাই সিনেমার এক চিত্রনায়িকার ‘মা হওয়া’ নিয়ে নানা গুঞ্জন চলছে। এ নিয়ে নেট দুনিয়ায় সমালোচনার ঢেউ বইছে। যথারীতি সেই নায়িকাও অন্য তারকাদের মতো লুকোচুরি খেলছেন। এ দিকে একজন নারীর মাতৃত্বের মতো স্পর্শকাতর বিষয় নিয়ে নিজের অভিমত ব্যক্ত করেছেন দুই পর্দার জনপ্রিয় মুখ জ্যোতিকা জ্যোতি।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন জ্যোতি। লেখার শুরুতে এই অভিনেত্রী বলেন—‘মা হওয়ার জন্য আজকাল বাবা জরুরি নয়, অনেক পদ্ধতি রয়েছে। ঠিকঠাক সঙ্গী না পেলে আমিও সিঙ্গেল মাদার হবার কথা ভাববো।’

তবে মা হয়ে লুকিয়ে রাখাকে নোংরামি বলে মন্তব্য করেছেন জ্যোতি। তার ভাষায়—‘মা হয়ে লুকিয়ে রাখাটা নিজেকে যাচ্ছেতাই রকমের ছোট করা। জানি না এরা কী ধরনের পার্সোনালিটি নিয়ে বাঁচে! জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ আর গর্বের অধ্যায়টা একজন নারী কী করে গোপন করে বুঝে আসে না!’

‘আর লুকানো বাবাদের নিয়ে তো কথা বলাই উচিত না, এরা মানুষ হিসেবে গোনার বাইরে। মানুষ হিসেবে পূর্ণাঙ্গ বিকশিত না হয়ে আরেকটা মানুষ পৃথিবীতে আনার কী দরকার!’ বলেন জ্যোতি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com