1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রেমিট্যান্সে নতুন ইতিহাস, অর্থবছরে এলো রেকর্ড ৩৫.৫৬ বিলিয়ন ডলার বিশ্বকাপে কতবার মুখোমুখি হয়েছে ব্রাজিল-আর্জেন্টিনা, এগিয়ে কারা হাদী হত্যার দ্রুত বিচার দাবি এমপি রাশেদুল ইসলামের জুলাই আমাদের সাহস ও আত্মত্যাগের প্রতীক: গোলাম কিবরিয়া ১৪০ বছরের পুরনো সেতু পাটাতন ভেঙে যান চলাচল বন্ধ আমরা বলেছি সরকারি সুবিধা না নেওয়ার চেষ্টা করবো, তবে কেউ নিলে অপরাধ নয় হাসপাতালে ভর্তি নজরুল ইসলাম খান, ভিড় না করার আহ্বান চিকিৎসকদের সরকারিদল-বিরোধীদল মিলেমিশে উন্নয়নের কাজ করে যাব : ডিএনসিসি প্রশাসক পূর্বাচলকে ঢাকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত চূড়ান্ত অনুমোদন ১৬০ কেজি গাঁজা জব্দ করে বিক্রির অভিযোগ ওঠার পর ওসিকে প্রত্যাহার

ইউক্রেনের ৪ অঞ্চলকে রাশিয়ার সঙ্গে যুক্ত করলেন পুতিন

  • আপডেট টাইম :: শনিবার, ১ অক্টোবর, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের কাছ থেকে দখল করা চারটি অঞ্চলকে রাশিয়ার সঙ্গে সংযুক্ত করার আনুষ্ঠানিক ঘোষণা দিলেন পুতিন। শুক্রবার ক্রেমলিনে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন বলে জানিয়েছে রয়টার্স।

ক্রেমলিনের সেন্ট জর্জেস হলে কয়েকশ বিশিষ্ট ব্যক্তির সামনে এক বক্তৃতায় তিনি বলেছেন, ‘এটি লাখ লাখ মানুষের ইচ্ছা।’

ইউক্রেনের কাছ থেকে দখল করা লুহানস্ক, দোনেৎস্ক, জাপোরিঝিয়িা ও খেরসনকে রুশ ভূখণ্ডভুক্ত করতে গত সপ্তাহে মস্কোপন্থিরা গণভোটের আয়োজন করেছিল। ওই গণভোটে রাশিয়ার সঙ্গে যোগ দেওয়ার পক্ষে ৯৯ শতাংশ ভোট পড়েছে বলে দাবি করেছে মস্কো। তবে ইউক্রেন ও পশ্চিমা দেশগুলোর সরকার এই ভোটগুলোকে জাল, অবৈধ এবং অস্ত্রের মুখে পরিচালিত বলে দাবি করেছে।

শুক্রবার চার অঞ্চলকে সংযুক্তকরণ অনুষ্ঠানে বারবার করতালিতে বাধাপ্রাপ্ত বক্তৃতায় পুতিন ঘোষণা করেন, রাশিয়ার চারটি নতুন অঞ্চল হলো। তিনি ইউক্রেনকে সামরিক পদক্ষেপ বন্ধ করে আলোচনার টেবিলে ফিরে আসার আহ্বান জানান।

অবশ্য কিয়েভ রাশিয়ার দখল করা সব অঞ্চল পুনরুদ্ধারের প্রত্যয় ব্যক্ত করেছে। কিয়েভ জানিয়েছে, চার অঞ্চলকে সংযুক্ত করার রাশিয়ার সিদ্ধান্ত আলোচনার সম্ভাবনাকে ধ্বংস করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com