1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেরপুরে সরকারী চিকিৎসকের বিরুদ্ধে বেসকারী হাসপাতাল দখলের অভিযোগ অনুমতি ছাড়া চট্টগ্রাম বন্দরে ছবি-ভিডিও ধারণ ও প্রচারে নিষেধাজ্ঞা প্রেমিকের ভাড়া বাসায় প্রেমিকার মৃ’ত্যুর ঘটনায় মামলা দায়ের যৌতুক নিয়ে বিয়ে, গর্ভের দুই সন্তান নষ্টের পর স্ত্রীকে তালাকের অভিযোগ নকলায় বিভিন্ন প্রজাতির পোনামাছ অবমুক্ত শ্রীবরদীর জানকিখিলায় ভোটকেন্দ্র পুনর্বহালের দাবিতে মানববন্ধন পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পরিবর্তনে সংবিধানে ফিরছে গণভোটের বিধান ফেসবুকে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ, যুবককে তুলে নিয়ে চোখ নষ্টের অভিযোগ জামদানিতে মায়াবতী পূর্ণিমা, রূপে আছে নেশা, চোখে ছলনা

বাংলাদেশ ছাত্র মৈত্রী শেরপুর জেলা শাখার কমিটি গঠন

  • আপডেট টাইম :: শনিবার, ১ অক্টোবর, ২০২২

নালিতাবাড়ী (শেরপুর) : বাংলাদেশ ছাত্র মৈত্রী শেরপুর জেলা শাখার ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (১ অক্টোবর) বেলা ১১ টায় নালিতাবাড়ী শহরের আড়াইআনী বাজারস্থ বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কার্যালয় চত্বরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

মোকসেদুল হাসানকে সভাপতি, পারভেজ হাসানকে সাধারণ সম্পাদক এবং নাফিজ হোসাইন নিলয়কে সাংগঠনিক সম্পাদক করে পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির বিকল্প সদস্য মোস্তফা আলমগীর রতন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্কার্স পার্টি শেরপুর জেলা শাখার সম্পাদক রাজিয়া সুলতানা।
অন্যান্যের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ ছাত্র মৈত্রী’র কেন্দ্রীয় সহসভাপতি ইয়াতুননেসা রুমা, কেন্দ্রীয় সদস্য ইমরান নূর নীরব এবং ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক মাহফুজ হাসান।

রবিন হাসান এর সঞ্চালনায় সম্মেলনে সভাপতিত্ব করেন শেরপুর জেলা শাখার সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মোকসেদুল হাসান।

এসময় বক্তারা বলেন– “বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে এবং মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক ও বিজ্ঞানভিত্তিক গণমুখী-কর্মমুখী শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে। তারা বলেন, শিক্ষাঙ্গনে নৈরাজ্য ও দুর্নীতি দূরীকরণে ছাত্র মৈত্রী ভ্যানগার্ড হিসেবে সামন থেকে নেতৃত্ব দিবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com