1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রেমিট্যান্সে নতুন ইতিহাস, অর্থবছরে এলো রেকর্ড ৩৫.৫৬ বিলিয়ন ডলার বিশ্বকাপে কতবার মুখোমুখি হয়েছে ব্রাজিল-আর্জেন্টিনা, এগিয়ে কারা হাদী হত্যার দ্রুত বিচার দাবি এমপি রাশেদুল ইসলামের জুলাই আমাদের সাহস ও আত্মত্যাগের প্রতীক: গোলাম কিবরিয়া ১৪০ বছরের পুরনো সেতু পাটাতন ভেঙে যান চলাচল বন্ধ আমরা বলেছি সরকারি সুবিধা না নেওয়ার চেষ্টা করবো, তবে কেউ নিলে অপরাধ নয় হাসপাতালে ভর্তি নজরুল ইসলাম খান, ভিড় না করার আহ্বান চিকিৎসকদের সরকারিদল-বিরোধীদল মিলেমিশে উন্নয়নের কাজ করে যাব : ডিএনসিসি প্রশাসক পূর্বাচলকে ঢাকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত চূড়ান্ত অনুমোদন ১৬০ কেজি গাঁজা জব্দ করে বিক্রির অভিযোগ ওঠার পর ওসিকে প্রত্যাহার

কয়েক হাজার রুশ সেনাকে ঘিরে ফেলেছে ইউক্রেনীয় বাহিনী

  • আপডেট টাইম :: শনিবার, ১ অক্টোবর, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর লাইমানে মস্কোর জন্য গুরুত্বপূর্ণ একটি ঘাঁটিতে থাকা হাজার হাজার রুশ সেনাকে ঘিরে রেখেছে কিয়েভের সেনারা।

ইউক্রেন সেনাবাহিনীর এক মুখপাত্র শনিবার এ তথ্য জানিয়েছেন।

এই শহরটিকে দোনেতস্ক অঞ্চলের উত্তরে রসদ ও পরিবহন কেন্দ্র হিসাবে ব্যবহার করা হচ্ছিল। ইউক্রেনের সেনারা এখন শহরটিকে ঘিরে ফেলায় এটি সমগ্র দোনবাস অঞ্চল দখল করার রুশ পরিকল্পনার ওপর একটি বড় আঘাত হবে।

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় বাহিনীর মুখপাত্র সের্হি চেরেভাতিই বলেছেন, ‘লাইমান এলাকায় জড়ো হওয়া রুশ বাহিনীকে ঘিরে রাখা হয়েছে।’

তিনি বলেন, ‘লাইমান গুরুত্বপূর্ণ কারণ এটি ইউক্রেনীয় দোনবাসকে মুক্ত করার আগের পদক্ষেপ। এর মধ্য দিয়ে ক্রেমিনা ও সিভিয়েরোডোনেটস্কের আরও ভেতরে যাওয়ার একটি সুযোগ এবং এটি মনস্তাত্ত্বিকভাবে খুবই গুরুত্বপূর্ণ।’

চেরেভাতিই জানান, লাইমানে প্রায় পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার রুশ সেনা ছিল। কিন্তু কিছু সেনা হতাহতের শিকার হওয়ায় এবং কিছু সেনা ঘেরাও থেকে বের হয়ে আসার চেষ্টা করছে। এতে সেনা সংখ্যা হ্রাস পেতে পারে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com