1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

ইন্দোনেশিয়ায় ফুটবল মাঠে সংঘর্ষ, নিহত ১৭৪

  • আপডেট টাইম :: রবিবার, ২ অক্টোবর, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষে পদদলিত হয়ে ১৭৪ জন মারা গেছেন। আহত হয়েছেন ১৮০ জন।

রোববার (২ অক্টোবর) বিবিসি’র এক খবরে এ তথ‌্য জানানো হয়েছে।

ইন্দোনেশিয়ার পূর্ব জাভাতে আরেমা এফসি নামে একটি ফুটবল ক্লাব প্রতিদ্বন্দ্বী পার্সেবায়া সুরাবায়ার কাছে হেরে যাওয়ার পর এ সংঘর্ষ হয়।

এ ঘটনার বেশ কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ‌্যমে ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, চূড়ান্ত বাশি বাজানোর পর দর্শকরা মাঠের দিকে দৌড়ে যান। এরপর মাঠেই দুই পক্ষের সমর্থকদের মধ‌্যে সংঘর্ষ হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারগ‌্যাস নিক্ষেপ করে।  যার ফলে ভিড়ের মধ্যে পদদলিত হয়ে শ্বাসরোধে এতো মানুষ মারা যান।

পূর্ব জাভার পুলিশ প্রধান নিকো আফিন্তা বলেন, নিহতদের মধ‌্যে দুই জন পুলিশ সদস‌্য রয়েছেন।

তিনি জানান, বের হওয়ার একটি মাত্র পথ ছিলো। সংঘর্ষের পর সব লোকজন তাড়াহুড়া করে বের হতে যান। এতে পদদলিত হয়ে ও অক্সিজেনের অভাবে শ্বাসরোধে ঘটনাস্থলেই ৩৪ জন মারা যান। বাকিরা হাসপাতালে নেওয়ার পর মারা যান।

ইন্দোনেশিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (পিএসএসআই) বলেছে, এ ঘটনা ইন্দোনেশিয়ার ফুটবলকে কলঙ্কিত করেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। এছাড়া, খেলা এক সপ্তাহের জন‌্য স্থগিত করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com