1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

মালয়েশিয়াকে পাত্তাই দিলো না পাকিস্তান

  • আপডেট টাইম :: রবিবার, ২ অক্টোবর, ২০২২

স্পোর্টস ডেস্ক : নারী এশিয়া কাপের তৃতীয় ম্যাচে মালয়েশিয়াকে গুঁড়িয়ে দিলো পাকিস্তান। সিলেটে অ্যাকাডেমি গ্রাউন্ডে প্রতিপক্ষ ব্যাটসম্যানদের বিব্রত করলেন তাদের বোলাররা। ৯ উইকেট হারিয়ে ২০ ওভারে মাত্র ৫৭ রানে মালয়েশিয়াকে থামিয়ে ৯ উইকেটে জিতে গেছে পাকিস্তান। ৯ ওভার খেলে মাত্র ১ উইকেটে ৬১ রান করে তারা।

মালয়েশিয়ার ব্যাটসম্যানদের মধ্যে কেবল দুজন দুই অঙ্কের ঘরে রান করেন। এলসা হান্টার অপরাজিত ছিলেন ২৯ রানে। ১১ রান করেন ওপেনার ওয়ান জুলিয়া। এরপরের সেরা ইনিংস নুর দানিয়া সিউহাদার অপরাজিত ৪ রান। পাঁচ ব্যাটসম্যান তো রানের খাতাই খুলতে পারেননি।

পাকিস্তানের পক্ষে ওমাইমা সোহেল সর্বোচ্চ ৩ উইকেট নেন ৩ ওভারে ১৯ রান দিয়ে। দুটি উইকেট পান তুবা হাসান। ৪ ওভারে ১৩ রান দেন তিনি এবং হন ম্যাচসেরা।

লক্ষ্যে নেমে ৬ ওভারে দলকে ৪৫ রান তুলে দিয়ে আউট হন ওপেনার সিদ্রা আমিন। ২৩ বলে ৫ চারে সর্বোচ্চ ৩১ রান করেন তিনি। মুনিবা আলীকে নিয়ে আর তিন ওভার খেলে পাকিস্তানকে জিতিয়ে মাঠ ছাড়েন অধিনায়ক বিসমাহ মারুফ। তিনি ৮ রানে ও মুনিবা ২১ রানে অপরাজিত ছিলেন।

এই পাকিস্তানকে সোমবার সকাল ৯টায় সামনে পাচ্ছে বাংলাদেশ। প্রথম ম্যাচে থাইল্যান্ডকে ৯ উইকেটে হারিয়ে শুরু করেছিল স্বাগতিক ও বর্তমান চ্যাম্পিয়নরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com