1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বদলিজনিত কারণে শেরপুরে সহকারী কমিশনার মাসুদুর রহমানকে বিদায় চীনের তৈরি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার পথে সরকার: তথ্য উপদেষ্টা পুলিশের ঊধ্বর্তন ১৭ কর্মকর্তাকে বদলি, প্রজ্ঞাপন জারি নকলায় মাদকসেবীর জেল ও চার ফার্মেসির জরিমানা সাপের কামড়ে নিহত শাহিনের পরিবারের পাশে জেলা প্রশাসন জমি বিরোধে আইনুল হক হত্যা: শ্রীবরদী থেকে প্রধান আসামি মুরাদ গ্রেপ্তার পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন: আইনমন্ত্রী রাষ্ট্রপতির ঠাকুরগাঁও সফর স্থগিত ভূগর্ভস্থ পানির চাপ কমাতে লবণাক্ত পানি শোধনের নির্দেশ প্রধানমন্ত্রীর ঘরে ফেরার আকুতি: বিশ্বের কাছে ১০ মিনিট সময় চায় লাখো রোহিঙ্গা

জাতীয় গ্রিডে বিপর্যয়: বিদ্যুৎ নেই ঢাকাসহ দেশের অধিকাংশ এলাকায়

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২

বাংলার কাগজ ডেস্ক : জাতীয় গ্রিডে বিপর্যয় দেখা দেওয়ায় ঢাকা, চট্টগ্রাম, সিলেটসহ দেশের অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

মঙ্গলবার (৪ অক্টোবর) দুপুর ২টা ৫ মিনিটে একযোগে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। কখন বিদ্যুৎ সরবরাহ শুরু হবে, তা নিশ্চিত করে কেউ বলতে পারছেন না।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) এর এক কর্মকর্তা এ তথ‌্য নিশ্চিত করেছেন। গ্রিড বিপর্যয়ের কারণ ও সূত্রপাত কোথায় হয়েছে তাৎক্ষণিক তাও জানা যায়নি। আপাতত দ্রুত বিদ্যুৎ সরবরাহ চালুর চেষ্টা করছে পিজিসিবি। ঢাকার কাছে টঙ্গী পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ চলে এসেছে।

রাজধানী ঢাকার দুই বিতরণ সংস্থা ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক বিকাশ দেওয়ান ও ডেসকোর ব্যবস্থাপনা পরিচালক আমির কাউসার আলী বলেন, আজ বেলা ২টা ৫ মিনিট থেকেই পুরো ঢাকায় বিদ্যুৎ নেই। দ্রুত বিদ্যুৎ সরবরাহের চেষ্টা করছে পিজিসিবি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com