1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বদলিজনিত কারণে শেরপুরে সহকারী কমিশনার মাসুদুর রহমানকে বিদায় চীনের তৈরি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার পথে সরকার: তথ্য উপদেষ্টা পুলিশের ঊধ্বর্তন ১৭ কর্মকর্তাকে বদলি, প্রজ্ঞাপন জারি নকলায় মাদকসেবীর জেল ও চার ফার্মেসির জরিমানা সাপের কামড়ে নিহত শাহিনের পরিবারের পাশে জেলা প্রশাসন জমি বিরোধে আইনুল হক হত্যা: শ্রীবরদী থেকে প্রধান আসামি মুরাদ গ্রেপ্তার পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন: আইনমন্ত্রী রাষ্ট্রপতির ঠাকুরগাঁও সফর স্থগিত ভূগর্ভস্থ পানির চাপ কমাতে লবণাক্ত পানি শোধনের নির্দেশ প্রধানমন্ত্রীর ঘরে ফেরার আকুতি: বিশ্বের কাছে ১০ মিনিট সময় চায় লাখো রোহিঙ্গা

সাজেকে পাহাড়ধসে যান চলাচল বন্ধ, ৫ হাজার পর্যটক আটকা

  • আপডেট টাইম :: বুধবার, ৫ অক্টোবর, ২০২২

রাঙামাটি: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে পাহাড়ধসে যান চলাচল বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার (৪ অক্টোবর) দিনগত রাতে ভারী বৃষ্টির কারণে এ পাহাড়ধসের ঘটনা ঘটে। এতে সড়কের দুদিকে কয়েকশ যানবাহনে আটকা পড়েছেন প্রায় পাঁচ হাজার পর্যটক।

স্থানীয়রা জানান, রাতে হঠাৎ ভারী বর্ষণ হয়। এতে নন্দারাম এলাকায় পাহাড়ধসে মাটি মূল সড়কে পড়ে। ফলে যান চলাচল বন্ধ হয়ে যায়।

সাজেক কটেজ মালিক সমিতির সভাপতি সুপর্ন দেব বর্মন বলেন, সকালে বিষয়টি আমরা জানতে পেরেছি। আমাদের সাজেক এলাকায় প্রায় ছোটবড় মিলে ২০০ গাড়ি রয়েছে। যা গতকাল এসেছিল। আজ সকালে অনেকের চলে যাওয়ারও কথা ছিল কিন্তু গাড়ি চলাচল বন্ধ থাকায় এখন সবাই আটকা পড়েছে। আমাদের এখানে ১১২টি কটেজ আছে। সব মিলে প্রায় ৪ হাজার পর্যটক থাকতে পারেন।

সাজেকে পাহাড়ধসে যান চলাচল বন্ধ, আটকা ৫ হাজার পর্যটক

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমনা আক্তার বলেন, সাজেক এলাকায় প্রায় ২ হাজার ও প্রবেশের জন্য আরও প্রায় ৩ হাজার পর্যটক আটকা আছে। সড়ক পরিষ্কার কাজ এরইমধ্যে শুরু হয়েছে। সেনাবাহিনী এবং স্থানীয়রা কাজ চালিয়ে যাচ্ছে। আশা করছি দ্রুত কাজ যানচলাচল স্বাভাবিক করতে পারবো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com