1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

মালয়েশিয়া বধে ইতিবাচক বাংলাদেশের মেয়েরা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে হার এখনো দগদগে। ধাক্কা খেলেও দ্রুত মানিয়ে নেওয়ার চেষ্টা করেছে বাংলাদেশের মেয়েরা। তাছাড়া যেকোনো উপায়ই নেই! এক হারের শোকে নিমজ্জিত থাকলেতো আখেরে হারাতে হবে টুর্নামেন্টটাই।

এবার বাংলাদেশের সামনে মালয়েশিয়া।বৃহস্পতিবার দুপুর ১টা ৩০ মিনিটে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলাটি শুরু হবে। এতদিন ধরে আউটারের গ্রাউন্ড টুতে খেলা হলেও আজ থেকে হচ্ছে মূল মাঠেই।

নারী এশিয়া কাপে সবচেয়ে আলোচিত বিষয় উইকেট। সিলেটের মাঠে মেয়েদের ঘর বাড়ি হলেও হঠাৎ করে যেন দুর্বোধ্য হয়ে যায়। আপাতত স্বস্তির এই মাঠে আর খেলা হচ্ছে না।

স্পিনার সানজিদা আক্তার মেঘলাও তেমন আশা করছেন। ‘সকালে যখন খেলি, বৃষ্টি ও কুয়াশা থাকে, মাঠে ফিল্ড আরেকটু গ্রেসি থাকে। সেক্ষেত্রে লাঞ্চের পর যখন আমরা খেলবো, উইকেট আলাদা থাকবে, রোদ থাকবে। আশা করা যায় তখন উইকেট একটু ফ্ল্যাট হবে।’

শক্তি ও সামর্থ্যের বিচারে বাংলাদেশ মালয়েশিয়া থেকে অনেক এগিয়ে। ঘরের মাঠ বিচার করলে নিগার সুলতানা জ্যোতির দল আরও এগিয়ে যাবে। তবে খেলতে হবে সেরাটা। না হয় ঘটতে পারে অঘটনও।

সানজিদাও বলছেন তেমনই। ‘আসলে প্রতিপক্ষ ছোট বা বড় করে দেখার উপায় নেই। কারণ এটা গুরুত্বপূর্ণ। সবাই জেতার জন্য এসেছে। আমাদের লক্ষ্য থাকবে প্রতিপক্ষ যেই হোক ভালোটা দিয়ে শুরু ও শেষ করতে চাই।’

এর আগে মালয়েশিয়ার বিপক্ষে দুবার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। শেষবার কমনওয়েলথ গেমসে। দুবারই জয় পেয়েছে লাল সবুজের মেয়েরা। পাকিস্তানের বিপক্ষে হারের ধাক্কা ভুলে জয়ের ধারায় ফিরতে ইতিবাচক স্বাগতিক দল।

বাংলাদেশ এই ম্যাচে পেসার জাহানারা আলমকে নিয়ে নামতে পারে। আকাশে হালকা মেঘ থাকলেও ম্যাচের সময় বৃষ্টির সম্ভাবনা নেই। মেয়েরা কি পারবে ম্যাচটা নিজেদের করে নিতে?

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com