1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়ের পর ২১ নম্বর জার্সি তুলে রোনালদোর আবেগঘন শ্রদ্ধা রাশিয়ার মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ২৭ বড় পর্দাতেই আসবে অপু বিশ্বাসের ‘শিকার’ যেকোনো হামলার ‘দাঁতভাঙা জবাব’ দেবে ইরান: আব্দুল্লাহি পিতা-মাতার ভরণপোষণ না করলে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড ফিফার নতুন র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে মেসিদের আর্জেন্টিনা আপনার বক্তব্য আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করলাম: এমপি মনিকে ছাত্রদল সভাপতি নকলায় ক্ষুদ্র নৃ-জাতিগোষ্ঠীর মাঝে ছাগলের খাদ্য বিতরণ নকলার শহীদ শফিকুরের কবর জিয়ারতে জামায়াত নেতাকর্মীরা জুলাই আকাঙ্ক্ষার বাংলাদেশ এখনো বাস্তবায়িত হয়নি: নাহিদ ইসলাম

সেনা অভ্যুত্থানের পর মিয়ানমারের ১০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত

  • আপডেট টাইম :: শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : গত বছরের সামরিক অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারে ১০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। শুক্রবার সংস্থাটির বরাত দিয়ে আরব নিউজ এ তথ্য জানিয়েছে।

গত বছর সামরিক বাহিনী অং সান সুচির সরকারকে ক্ষমতাচ্যুত করে। এর পর থেকে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে রাজনৈতিক অস্থিরতা চলছে। সেনাদের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলেছে সুচির দলের নেতাকর্মী ও অন্যান্য বিচ্ছিন্নতাবাদী দলগুলো।

অধিকার গোষ্ঠীগুলো জানিয়েছে, বিরোধীদের দমন করতে সেনাবাহিনী বহু গ্রাম ধ্বংস করেছে, বিচারবহির্ভূত ব্যাপক হত্যাকাণ্ড ঘটিয়ে যাচ্ছে এবং বেসামরিক নাগরিকদের উপর বিমান হামলা চালিয়ে যাচ্ছে।

ইউনিসেফ বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছে, অভ্যুত্থানের পর থেকে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত ১০ লাখ ১৭ হাজার মানুষ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে। ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হওয়া অর্ধেকেরও বেশি মানুষ দেশটির উত্তর-পশ্চিম সাগাইং অঞ্চলের।

জাতিসংঘের মানবিক সংস্থা মে মাসে জানিয়েছে, অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারজুড়ে ১২ হাজারেরও বেশি বেসামরিক সম্পত্তি পুড়িয়ে ফেলা হয়েছে বা ধ্বংস করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। গত মাসে সাগাইংয়ের একটি গ্রামে বিমান হামলা ও গুলিবর্ষণে অন্তত ১১ জন স্কুলছাত্র নিহত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com