1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

রোনালদোর ৭০০তম গোলে এভারটনকে হারালো ম্যানইউ

  • আপডেট টাইম :: সোমবার, ১০ অক্টোবর, ২০২২

স্পোর্টস ডেস্ক : এই মৌসুমে প্রথম প্রিমিয়ার লিগ গোলে অনন্য মাইলফলক ছুঁলেন ক্রিস্টিয়ানো রোনালদো। রোববার গুডিসন পার্কে ক্লাব ক্যারিয়ারের ৭০০তম গোল করলেন তিনি এবং এভারটনের বিপক্ষে তার গোলই ২-১ এ জেতালো ম্যানচেস্টার ইউনাইটেডকে।

এভারটন পাঁচ মিনিটেই এগিয়ে যায়। বক্সের বাইরে থেকে আইওবির বাঁকানো শট ডেভিড ডে গিয়াকে পরাস্ত করেন। ইউনাইটেড দ্রুত জবাব দেয়। ১০ মিনিট পর অ্যান্থনি মার্শিয়ালের বানিয়ে দেওয়া বলে বাঁ পায়ের শটে জর্ডান পিকফোর্ডকে পরাস্ত করেন অ্যান্টনি। আয়াক্স থেকে এসে তৃতীয় গোল করলেন এই ব্রাজিলিয়ান।

ইনজুরি নিয়ে আধঘণ্টার মাথায় মার্শিয়াল মাঠ ছাড়েন, তার বদলি নামেন রোনালদো। প্রথমার্ধ শেষ হওয়ার এক মিনিট আগে তার মাইলফলক ছোঁয়া গোলে লিড নেয় ম্যানইউ। বাঁ প্রান্ত দিয়ে ঢুকে বাঁ পায়ের শটে পিকফোর্ডকে হতাশ করেন তিনি।

খেলা শেষ হওয়ার ৯ মিনিট আগে মার্কাস র‌্যাশফোর্ড আরেকটি গোল করেছিলেন। কিন্তু ভিএআর চেকে হ্যান্ডবলের কারণে তা বাতিল হয়।

এই জয়ে প্রিমিয়ার লিগ টেবিলে পঞ্চম স্থানে উঠলো ইউনাইটেড।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com