1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

আবারো প্রধানমন্ত্রিত্বের দৌড়ে ৯৭ বছর বয়সী মাহাথির

  • আপডেট টাইম :: বুধবার, ১২ অক্টোবর, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের সবচেয়ে অভিজ্ঞ ও ঝানু রাজনীতিবিদদের মধ্যে অন্যতম মাহাথির মোহাম্মদ মালয়েশিয়ার আসন্ন জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন। যদিও তার বর্তমান বয়স ৯৭ বছর।

মহাথির মোহাম্মদ দু’বার মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্বপালন করেন। প্রথমবার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে টানা ২২ বছর এ দায়িত্ব পালন করেন। তিনি ৯২ বছর বয়সে ২০১৮ সালে দ্বিতীয় বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন।

বছরের শুরুতে তিনি হার্টের সমস্যা নিয়ে হাসপাতালে ছিলেন কিন্তু বর্তমানে তার আসন রক্ষা করার জন্য তিনি যথেষ্ট ভালো আছেন বলে মনে করছেন।

তার দল জয়ী হলে তিনি প্রধানমন্ত্রী হবেন কিনা তা নিয়ে কিছু বলেননি।

সংবাদ সম্মেলনে মাহাথির বলেন, ‘আমরা এখনো সিদ্ধান্ত নেইনি কে প্রধানমন্ত্রী হবেন। কারণ, আমরা জয়ী হলে তবে প্রধানমন্ত্রীর নিয়ে আলোচনা হবে।’

একটি সাধারণ নির্বাচনের জন্য সোমবার মালয়েশিয়ার পার্লামেন্ট ভেঙে দিয়েছে। যে নির্বাচনের মাধ্যমে সরকার রাজনৈতিক অস্থিরতা বন্ধ করবে, যা সরকারি তহবিল ওয়ান এমডিবির আর্থিক কেলেঙ্কারির পর শুরু হয়েছে।

১৯৬৪ সালে মাহাথির প্রথমবার পার্লামেন্টের সদস্য নির্বাচিত হন। তিনি ১৯৮০-এর দশক থেকে মালয়েশিয়ার অর্থনীতির দ্রুত উন্নতির জন্য কৃতিত্ব পান।

সূত্র : বিবিসি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com