1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
এফডিসিতে চলছে শিল্পী সমিতির নির্বাচনের ভোটগ্রহণ জয়ের পর ২১ নম্বর জার্সি তুলে রোনালদোর আবেগঘন শ্রদ্ধা রাশিয়ার মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ২৭ বড় পর্দাতেই আসবে অপু বিশ্বাসের ‘শিকার’ যেকোনো হামলার ‘দাঁতভাঙা জবাব’ দেবে ইরান: আব্দুল্লাহি পিতা-মাতার ভরণপোষণ না করলে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড ফিফার নতুন র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে মেসিদের আর্জেন্টিনা আপনার বক্তব্য আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করলাম: এমপি মনিকে ছাত্রদল সভাপতি নকলায় ক্ষুদ্র নৃ-জাতিগোষ্ঠীর মাঝে ছাগলের খাদ্য বিতরণ নকলার শহীদ শফিকুরের কবর জিয়ারতে জামায়াত নেতাকর্মীরা

ইরানে হিজাববিরোধী বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে ১০৮

  • আপডেট টাইম :: বুধবার, ১২ অক্টোবর, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : হিজাব ইস্যুতে ইরানে তিন সপ্তাহেরও বেশি সময় ধরে চলা বিক্ষোভে কমপক্ষে ১০৮ জন নিহত হয়েছে। অসলোভিত্তিক গ্রুপ ইরান হিউম্যান রাইটস (আইএইচআর) বুধবার এ তথ্য জানিয়েছে।

আইএইচআর এক বিবৃতিতে জানিয়েছে, দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বেলুচিস্তান প্রদেশের জাহেদান শহরে পৃথক সংঘর্ষের সময় ইরানি নিরাপত্তা বাহিনী কমপক্ষে আরও ৯৩ জনকে হত্যা করেছে।

হিজাব না পরায় তেহরানে নৈতিকতা পুলিশ মাহসা আমিনি নামে এক তরুণীকে গ্রেপ্তার করেছিল গত মাসে। পুলিশি হেফাজতে তার মৃত্যু হলে ১৬ সেপ্টেম্বর ইরানজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

জাহেদানে সহিংসতা ৩০ সেপ্টেম্বর বিক্ষোভের সময় শুরু হয়েছিল। এই অঞ্চলের এক পুলিশ কমান্ডারের হাতে এক কিশোরী ধর্ষণের শিকারে হলে বিক্ষোভের সূত্রপাত হয়।

আইএইচআর পরিচালক মাহমুদ আমিরি-মোগাদ্দাম এক বিবৃতিতে বলেছেন, ‘আন্তর্জাতিক সম্প্রদায়কে অবিলম্বে প্রতিক্রিয়া প্রকাশ করে কুর্দিস্তানে আরও হত্যাকাণ্ড প্রতিরোধ করতে হবে। … কুর্দিস্তান প্রদেশের সানন্দাজ শহরটি গত তিন দিনে ব্যাপক বিক্ষোভ এবং রক্তক্ষয়ী দমন-পীড়ন প্রত্যক্ষ করেছে।’

আইএইচআর জানিয়েছে, এখনও পর্যন্ত মাজানদারান প্রদেশে ২৮ জন, কুর্দিস্তানে ১৪ জন, গিলান ও পশ্চিম আজারবাইজানে ১২ জন এবং তেহরান প্রদেশে ১১ জনের নিহতের তথ্য রেকর্ড করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com