1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

তৃতীয় বিশ্বযুদ্ধের হুমকি রাশিয়ার

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোতে যোগ দিলে ইউক্রেন যুদ্ধ নিশ্চিতভাবে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে মোড় নেবে। বৃহস্পতিবার রাশিয়ার নিরাপত্তা কাউন্সিল এ হুমকি দিয়েছে।

৩০ সেপ্টেম্বর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আনুষ্ঠানিকভাবে ইউক্রেনের ১৮ শতাংশ এলাকা অধিগ্রহণের ঘোষণা দেন। এর কয়েক ঘণ্টা পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ফার্স্ট ট্র্যাকে ন্যাটোর সদস্যপদ পাওয়ার আবেদন জমা দেওয়ার কথা বলেন। অবশ্য ইউক্রেনের জন্য ন্যাটোর পূর্ণ সদস্যপদ পেতে আরও দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে। কারণ এর জন্য জোটের ৩০ সদস্যের সম্মতি প্রয়োজন।

রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি সেক্রেটারি আলেকজান্ডার ভেনেডিক্টভকে উদ্ধৃত করে বার্তা সংস্থা তাস বলেছে, ‘কিয়েভ ভালো করেই জানে যে, এই ধরনের পদক্ষেপের অর্থ হবে নিশ্চিত তৃতীয় বিশ্বযুদ্ধ।’

ভেনেডিক্টভ ন্যাটোর সদস্য পদের জন্য ইউক্রেনের আবেদনকে প্রোপাগান্ডা বলে মনে করেন। তার দাবি, পশ্চিমারা ন্যাটোতে ইউক্রেনের সদস্যপদ পাওয়ার পরিণতি বুঝতে পেরেছিল।

তিনি বলেছেন, ‘ন্যাটো সদস্যরা এই আত্মঘাতী পদক্ষেপের ধরণ বুঝতে পেরেছিল।’

রাশিয়ার বিরুদ্ধে পাল্টা হামলা চালাতে পশ্চিমাদের প্রতি যে আহ্বান ইউক্রেনের প্রেসিডেন্ট জানিয়েছেন তার তীব্র সমালোচনা করেছেন ভেনেডিক্টভ। পশ্চিমারা পাল্টা হামলা চালালে তা পারমাণবিক যুদ্ধের দিকে মোড় নেবে বলে সতর্ক করেছেন তিনি।

তিনি বলেছেন, ‘আমাদের অবশ্যই মনে রাখতে হবে, একটি পারমাণবিক যুদ্ধ কেবল রাশিয়া ও পশ্চিমা জোটের ওপর নয়, বরং গ্রহের প্রত্যেকটি দেশের ওপর- নিশ্চিতভাবে সারা বিশ্বের ওপরই প্রভাব ফেলবে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com