1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন চামিরা

  • আপডেট টাইম :: বুধবার, ১৯ অক্টোবর, ২০২২

স্পোর্টস ডেস্ক : দুই ম্যাচ খেলেই শেষ হলো শ্রীলঙ্কার ফাস্ট বোলার দুষ্মন্ত চামিরার টি-টোয়েন্টি বিশ্বকাপ। কাফ ইনজুরিতে পড়েছেন তিনি। শুরুর দিকে শোনা গিয়েছিল, ২০ অক্টোবর নেদারল্যান্ডসের বিপক্ষে ‘এ’ গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে পাওয়া যাচ্ছে না। পরে নিশ্চিত করা হয় বিশ্বকাপই শেষ তার।

একই ইনজুরিতে বিশ্বকাপের আগে এশিয়া কাপ খেলা হয়নি চামিরার। তবে ফিটনেস টেস্টে উত্তীর্ণ হওয়ায় বিশ্বকাপ স্কোয়াডে জায়গা হয়।

৩০ বছর বয়সী এই পেসার জিলংয়ে আমিরাতের বিপক্ষে ৭৯ রানের দুর্দান্ত জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ইনিংসে প্রথম তিনটি উইকেট নেন তিনি এবং দেন ১৫ রান। নিজের স্পেলের শেষ ওভারে চোট পান চামিরা এবং মাঠ ছাড়ার সময় হতাশা প্রকাশ করছিলেন মাথা নাড়িয়ে।

শ্রীলঙ্কা দলে আরও ফিটনেস ইস্যু রয়েছে। ব্যাটসম্যান দানুশকা গুনাথিলাকা ও পেসার প্রমোদ মাদুশান হ্যামস্ট্রিং সমস্যায় ভুগছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com