1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

যুদ্ধ অবসানে আলোচনার জন্য প্রস্তুত পুতিন

  • আপডেট টাইম :: শনিবার, ২২ অক্টোবর, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের ওপর হামলা বন্ধে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আলোচনার জন্য এখনও প্রস্তুত। শুক্রবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের এ কথা বলেছেন।

দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেছেন, পুতিন ‘প্রথম থেকেই’ ইউক্রেনের সাথে আলোচনার জন্য উন্মুক্ত এবং তার অবস্থানের ‘কোনো পরিবর্তন হয়নি।’

যুদ্ধ অবসানে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে করেছেন। এর পরপরই মস্কো নতুন করে তাদের অবস্থানের কথা জানালো।

পেসকভ বলেছেন, ‘আপনাদের হয়তো মনে আছে, প্রেসিডেন্ট পুতিন বিশেষ সামরিক অভিযানের আগেও ন্যাটো এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাতে আলোচনা শুরু করার চেষ্টা করেছিলেন। রুশ ও ইউক্রেনীয় আলোচনাকারীদের মধ্যে একটি নথি প্রায় চূড়ান্ত হওয়ার সময়ও পুতিন আলোচনার জন্য উন্মুক্ত ছিলেন। সুতরাং সেই অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। ইউক্রেনীয় পক্ষের অবস্থান পরিবর্তিত হয়েছে… ইউক্রেনের আইনে এখন কোনো আলোচনা নিষিদ্ধ।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com