1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

রাজনীতিতে নিষিদ্ধ ইমরান খান

  • আপডেট টাইম :: শনিবার, ২২ অক্টোবর, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে রাজনীতিতে অযোগ্য ঘোষণা করা হয়েছে। শুক্রবার দেশটির নির্বাচন কমিশন এ ঘোষণা দিয়েছে বলে জানিয়েছে ডন অনলাইন।

ইমরানের বিরুদ্ধে অভিযোগ, ক্ষমতায় থাকাকালীন বিদেশি নেতাদের কাছ থেকে প্রাপ্ত উপহারের ব্যাপারে নির্বাচন কমিশনে তিনি মিথ্যা তথ্য দিয়েছিলেন। এ ঘটনায় তার বিরুদ্ধে যে মামলা করা হয়েছিল সেটি ‘তোশাখানা’ মামলা হিসেবে পরিচিত।

শুক্রবার পাকিস্তানের নির্বাচন কমিশন জানিয়েছে, সংবিধানের ৬৩ (১) (পি) অনুচ্ছেদ অনুযায়ী, অসদাচারণের অভিযোগে ইমরানকে রাজনীতি থেকে নিষিদ্ধ করা হয়েছে। এর ফলে ইমরানের পার্লামেন্ট সদস্য পদও খারিজ হয়ে গেছে। ওই আসনে উপনির্বাচন অনুষ্ঠানের কথাও বলেছে কমিশন।

ডন অনলাইন জানিয়েছে, প্রধান নির্বাচন কমিশনার সিকান্দার সুলতান রাজার নেতৃত্বাধীনে পাঁচ সদস্যের বেঞ্চ সর্বসম্মতিতে ইমরান খানকে নিষিদ্ধের পক্ষে রায় দেয়। পাকিস্তান তেহরিক ই ইনসাফের এই নেতার বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েররও প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছে কমিশন।

ইমরান খানের আইনজীবী গোহার খান জানিয়েছে, তারা এই রায়ের বিরুদ্ধে ইসলামাবাদ হাইকোর্টে আপিল করবেন।

পাকিস্তানি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ইমরান খান ও তার স্ত্রী বিদেশ ভ্রমণের সময় কোটি ডলার মূল্যের বিপুল উপহার পেয়েছিলেন। এর মধ্যে ছিল বিলাসবহুল ঘড়ি, গহনা, ডিজাইনার হ্যান্ডব্যাগ ও পারফিউম। ইমরান খান কিছু উপহার সরকারি কোষাগারে জমা না দিয়ে আত্মসাৎ করেছেন বা সেগুলি বিক্রি করে মুনাফা কামিয়েছেন।

ওই সময় ইমরান খান জানিয়েছিলেন, তিনি জাতীয় নিরাপত্তার ভিত্তিতে কিছু উপহারের তথ্য প্রকাশ করেননি। তবে তিনি ১০ লাখ ডলার মূল্যের আইটেম কেনার কথা স্বীকার করেছেন। পরে সেগুলো দ্বিগুণেরও বেশি দামে তিনি বিক্রি করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com