1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

চ্যাম্পিয়নদের হারিয়ে নিউ জিল্যান্ডের দারুণ সূচনা

  • আপডেট টাইম :: শনিবার, ২২ অক্টোবর, ২০২২

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের সবশেষ আসরের ফাইনালে মুখোমুখি হয়েছিল নিউ জিল্যান্ড-অস্ট্রেলিয়া। নিউ জিল্যান্ডকে উড়িয়ে শিরোপা জিতেছিল অজিরা।

এক বছরের কম সময়ের মধ্যে বিশ্বকাপে আবার মুখোমুখি সেই দুই দল। এবার অবশ্য সুপার টুয়েলভের প্রথম ম্যাচ। এই ম্যাচে অস্ট্রেলিয়াকে রীতিমতো উড়িয়ে দিয়েছে কিউইরা। ফাইনালে হারার প্রতিশোধ নেওয়ার পাশাপাশি ২০১১ সালের পর প্রথম অস্ট্রেলিয়ার মাটিতে জয় পেল ব্ল্যাক ক্যাপসরা।

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে এদিন নিউ জিল্যান্ড আগে ব্যাট করতে নেমে ডেভন কনওয়ে ও ফিন অ্যালেনের ব্যাটে ভর করে ৩ উইকেট হারিয়ে ২০০ রান সংগ্রহ করে। বড় টার্গেটে তাড়া করতে নেমে শুরু থেকেই ধুঁকতে থাকে অজিরা। শেষ পর্যন্ত তারা অলআউট হয় ১১১ রানে। ৮৯ রানের জয়ে বিশ্বকাপে দারুণ সূচনা করে কনওয়ে-অ্যালেনরা।

বল হাতে নিউ জিল্যান্ডের টিম সাউদি ২.১ ওভার বল করে মাত্র ৬ রান দিয়ে ৩টি উইকেট নেন। মিচেল স্যান্টনার ৪ ওভারে ৩১ রান দিয়ে নেন ৩টি। এছাড়া ট্রেন্ট বোল্ট ৪ ওভারে ২৪ রান দিয়ে নেন ২টি উইকেট।

অস্ট্রেলিয়ার কেউ ব্যাট হাতে ২৮ রানের বেশি করতে পারেননি। ৩ চার ও ১ ছক্কায় এই রান করেন গ্লেন ম্যাক্সেওয়েল। প্যাট কামিন্স করেন ২১ রান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com