1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

হাল্যান্ডের জোড়া গোলে জয়ে ফিরলো ম্যানসিটি

  • আপডেট টাইম :: রবিবার, ২৩ অক্টোবর, ২০২২

স্পোর্টস ডেস্ক : লিভারপুলের কাছে আগের ম্যাচে মৌসুমের প্রথম হার মানে ম্যানচেস্টার সিটি। প্রিমিয়ার লিগের ১০ ম্যাচে প্রথমবার জালের দেখা পেয়েছিলেন না আর্লিং হাল্যান্ডও। নতুন সপ্তাহে তিনি পেলেন গোলের দেখা, জয়ে ফিরলো ম্যানসিটিও।

১০ ম্যাচে ১৫ গোল নামের পাশে নিয়ে ব্রাইটনের মুখোমুখি হন হাল্যান্ড। ম্যাচ শেষে ২২ বছর বয়সী স্ট্রাইকারের গোলসংখ্যা বেড়ে ১৭। তার জোড়া গোলে ব্রাইটনকে ৩-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। শীর্ষে থাকা আর্সেনালের (২৭) চেয়ে এক ম্যাচ বেশি খেলে ব্যবধান কমিয়েছে এক পয়েন্টের।

গত সপ্তাহে লিভারপুলের কাছে হেরে যাওয়া দলে তিনটি পরিবর্তন আনেন পেপ গার্দিওলা। মৌসুমে প্রথমবার মূল একাদশে জায়গা পান আইমেরিক লাপোর্তে। ১৯ মিনিটে  গোলকিপার রবার্ট সানচেজের ফাউলে হাল্যান্ড পেনাল্টির আবেদন জানালেও রেফারি ক্রেইগ পাউসন ও ভিএআর তাকে প্রত্যাখ্যান করে।

অবশ্য হাল্যান্ডের গোল পেতে বেশিক্ষণ লাগেনি। তিন মিনিট পর খালি জালে বল পাঠিয়ে গোলমুখ খোলেন। নরওয়ে স্ট্রাইকার ৪৩ মিনিটে আরেকটি গোল যোগ করেন, পেনাল্টি স্পট থেকে।

বিরতির পর ৫৪ মিনিটে বক্সের প্রান্ত থেকে লিয়ান্দ্রো ট্রসার্ডের শক্তিশালী শটে ব্রাইটন এক গোল শোধ দেয়। রবার্ড ডি জার্বি সমতা ফেরানোর খুব কাছে ছিলেন। কিন্তু ৭৫ মিনিটে কেভিন ডি ব্রুইনা বাঁকানো শটে গোল করে ব্রাইটনের প্রত্যাবর্তনের আশায় জল ঢালেন।

দিনের আরেক ম্যাচে চেলসির মুখোমুখি হয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়া মাঠে নেমেছিল তারা। ৮৭ মিনিটে জর্জিনহোর পেনাল্টি গোলে পিছিয়ে পড়েছিল। শেষ পর্যন্ত যোগ করা সময়ের চতুর্থ মিনিটে কাসেমিরো গোল করে পয়েন্ট এনে দেন।

১১ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে চারে চেলসি। ম্যানইউ এক পয়েন্ট পেছনে থেকে পাঁচে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com