1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

নীলফামারীতে ফেন্সি ডেন্টাল হোমের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ প্রমাণিত

  • আপডেট টাইম :: রবিবার, ৩০ অক্টোবর, ২০২২
সাগর আলী, নীলফামারী : বিস্তর অভিযোগ নীলফামারীর ডোমার উপজেলায় “ফেন্সি ডেন্টাল হোম” এর বিরুদ্ধে। রোগীদের সাথে প্রতারণার এক মহাফাদ পেতে বসেছেন দন্ত চিকিৎসক হিসেবে নিজেকে ১৭ বছরের অভিজ্ঞ হিসেবে পরিচয় দেয়া ওমর ফারক। দালাল দিয়ে রোগী ভাগিয়ে আনা ওমর ফারুকের যোগ্যতা নিয়ে উঠেছে নানা প্রশ্ন।
স্থানীয়রা অভিযোগ করেন, তিনি যে সব যোগ্যতা কথা তার লিফলেটে ও সাইনবোর্ডে ব্যবহার করেছেন তার মধ্যে রয়েছে বিস্তর গরমিল। তিনি রংপুর ডেন্টাল কলেজ (ডেন্টাল ইউনিট) থেকে ১৭ বছরের অভিজ্ঞ মুখ ও দন্ত চিকিৎসক বলে তার প্রচারপত্রে দাবী করলেও রংপুরে ঐ নামে কোন ডেন্টাল কলেজের অস্তিতই নেই। ডোমার শহরের নিউ মার্কেট এলাকায় অবস্থিত “ফেন্সি ডেন্টাল হোম” ক্লিনিক খুলে তিনি রিতিমতো রোগীদের সঙ্গে প্রতারণার মহাফাঁদ পেতে বসেছেন।
সূত্র জানায়, স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে জেলা স্বাস্থ্য বিভাগ থেকে গঠিত তদন্ত কমিটির তদন্তে ও তা উঠে এসেছে। তদন্ত কমিটির প্রধান ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক মেডিকেল অফিসার ডাঃ তপন কুমার রায় তার তদন্ত প্রতিবেদনে উল্লেখ করেছেন, ঐ চিকিৎসক তার ১৭ বছরের অভিজ্ঞতার কথা বলেলেও তার সপক্ষে কোন সনদ দেখাতে পারেনি। তার ক্লিনিকে অব্যবহ্নত ডেন্টাল সামগ্রী পাওয়ার কথাও উল্লেখ করা হয়েছে তদন্ত প্রতিবেদনে। ডাঃ ওমর ফারুক ডেন্টিস্ট না হয়েও চিকিৎসাপত্র দেয়ারও প্রমাণ পায় তদন্ত কমিটি।
এছাড়া তার বিএমডিসির রেজিস্ট্রেশন না থাকা সত্বেও তিনি ডেন্টিস্ট হিসেবে নিজেকে পরিচয় দেন এবং তার সার্টিফিকেট অনুয়ায়ী তিনি একজন ডেন্টাল টেকনোলজিস্ট মাত্র। এতকিছুর পরও তিনি কিভাবে উপজেলা প্রশাসনের নাকের ডগায় দীর্ঘদিন ধরে তার এ অপকর্ম চালিয়ে যাচ্ছিলেন তা নিয়ে প্রশ্ন উঠেছে।
এদিকে ঘটনাটি ধামাচাপা দিতে একটি মহল জোর প্রচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগের বিষয়ে উমর ফারুকের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমাকে মিথ্যা হয়রানি করার জন্য এ অভিযোগ করেছে।
সির্ভিল সার্জন ডা. মোঃ জাহাঙ্গীর কবির বলেন, অভিযোগ প্রমাণিত হয়েছে। তদন্ত প্রতিবেদন জেলা প্রশাসক মহোদয়ের কাছে জমা দেওয়া হয়েছে। তিনি ব্যবস্থা গ্রহণ করবে বলে জানান।
জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন বলেন, প্রতিবেদন পেয়েছি, অতিশীঘ্রই ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com