1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন নকলায় শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি

যুক্তরাষ্ট্রের সব অভিযোগের জবাব দেওয়া হয়েছে: র‌্যাব ডিজি

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২

সিলেট: যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিষয়ে সব অভিযোগের জবাব দেওয়া হয়েছে জানিয়ে র‌্যাবের মহাপরিচালক (ডিজি) এম. খুরশীদ হোসেন বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের দেওয়া নিষেধাজ্ঞায় র‍্যাবে যেসব সংস্কারের কথা বলা হয়েছে, তা করার দায়িত্ব সরকারের। সরকার বিষয়টি নিয়ে কাজ করছে।’

সোমবার (৩১ অক্টোবর) সিলেট র‍্যাব-৯ এর সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। র‍্যাব-৯ এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

র‍্যাব ডিজি বলেন, ‘সংস্থায় কেউ যদি অপরাধ করে সংস্থার নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। নিষেধাজ্ঞায় নাম থাকা ৭৬ জনের তালিকা অনুসারে তদন্ত করা হয়েছে। যথাযথ কর্তৃপক্ষের কাছে তদন্ত রিপোর্ট জমা দেওয়া হয়েছে।’

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বান্দরবানের গহীন পাহাড়ে সন্ত্রাসবিরোধী অভিযান চলমান রয়েছে। শুধু গহীন অরণ্যে নয়, জঙ্গি-সন্ত্রাসীরা যেখানেই থাকুক না কেন, সেখানেই অভিযান চালাবে র‍্যাব। জঙ্গি-সন্ত্রাসীদের কাছে র‍্যাব হবে আতঙ্কের নাম।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com