1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

নীলফামারীতে স্কুল চলাকালীন পার্কে আড্ডা দেয়ায় ১৩ শিক্ষার্থীকে অভিভাবকের কাছে হস্তান্তর

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২
সাগর আলী, নীলফামারী : নীলফামারীতে স্কুলড্রেস পরিহিত অবস্থায় বিভিন্ন বাগান, ট্যানেল পাড় ও নির্জন স্থানে আড্ডা দেওয়ার সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৩ শিক্ষার্থীকে অভিভাবকের হাতে তুলে দেন। এদের মধ্যে ৭ জন মেয়ে ও ৬ জন ছেলে। জেলার বিভিন্ন এলাকা থেকে তাদের নিয়ে আসা হয়। পরে তাদের থানা হেফাজতে নিয়ে অভিভাবকদের হাতে তুলে দেয় সদর থানা পুলিশ।
নীলফামারী চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি প্রকৌশলী শফিকুল আলম ডাবলু বলেন, জেলা পুলিশ সুপারের এই মহতি উদ্বেগ কে সাধুবাদ জানাই এবং এই সর্তক বার্তার ফলে শিক্ষার্থীরা লেখাপড়ায় মনোযোগী হবেন।
ডিবি ওসি খঃ মো. আখেরুজামান বলেন, পুলিশ সুপারের নির্দেশে আমরা এই অভিযান পরিচালনা করি। স্কুল ফাঁকি দিয়ে ট্যানেল পাড়, বাগানবাড়ি ও নির্জনস্থানে আড্ডা দেওয়ার সময় ১৩ জন শিক্ষার্থীকে সদর থানায় রাখা হয়।
নীলফামারী সদর থানার অফিসার ইনচার্জ আব্দুর রউপ বলনে, স্কুল ফাঁকি দিয়ে ঘোরাঘুরি করায় তাদের থানায় নিয়ে আসা হয়। পরে বিকালে থেকে সন্ধ্যা র্পযন্ত তাদের অভিভাবকদের ডেকে ভবিষ্যতে এরকম কাজ না করা র্শতে তাদের হাতে দেওয়া হয়।
সাধুবাদ জানিয়ে অভিভাবকরা বলেন, আমাদের সকলকে সচেতন হওয়া উচিত সেই সাথে স্যারের এই মহতি কাজের ফলে আর কোন শিক্ষার্থী ক্লাস ফাঁকি দিয়ে আড্ডা দিতে পারবে না।
জানতে চাইলে জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম বলেন, স্কুল ফাঁকি দিয়ে অবাধে চলাফেরা বন্ধ করা ও শিক্ষার মান যেন ক্ষুণ্ন না হয় সেজন্য এ অভিযান পরিচলনা করা হয়েছে। সবার সহযোগিতায় এ অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com