1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

জয়ে চ্যাম্পিয়নস লিগ শেষ করলো বার্সা

  • আপডেট টাইম :: বুধবার, ২ নভেম্বর, ২০২২

স্পোর্টস ডেস্ক : কিছুই হারানোর ছিল না বার্সেলোনার। ভিক্টোরিয়া প্লজেনের মাঠে ফল যাই হোক না কেন, ইউরোপা লিগে খেলা ছিল নিশ্চিত। কিন্তু লড়াইটা ছিল মর্যাদার, যা কেড়ে নিতে পারেনি তাদের প্রতিপক্ষ। প্লজেনকে ৪-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগ শেষ করলো বার্সা।

‘সি’ গ্রুপের অন্য ম্যাচে ঘরের মাঠে ইন্টার মিলানকে ২-০ গোলে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। ছয় ম্যাচের সবগুলো জিতে ১৮ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব শেষ করলো জার্মানরা। বেঞ্জামিন পাভার্ড ও এরিক ম্যাক্সিম চোপু-মোটিংয়ের গোলে শতভাগ সাফল্য নিয়ে নকআউটে খেলবে তারা। ১০ পয়েন্ট নিয়ে ইন্টার তাদের সঙ্গে পরের ধাপে। মাত্র দুটি জয় ও এক ড্রয়ে বার্সা ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্বে থামলো।

প্লজেনের মাঠে বার্সা পোল্যান্ড স্ট্রাইকার রবার্ট লেভানডোভস্কিকে ছাড়া খেলতে নামে। ষষ্ঠ মিনিটে তারা এগিয়ে যায় ডিফেন্ডার মার্কো আলোনসোর গোলে। অতিথিরা বিরতির আগে ব্যবধান দ্বিগুণ করে ফেরান তোরেসের গোলে। শুরুতে গোল না দিলেও ভিএআর রিভিউয়ে সিদ্ধান্ত বদলায়।

চেক চ্যাম্পিয়নরা ব্যবধান কমায় দ্বিতীয়ার্ধে। ৫১ মিনিটের পেনাল্টি থেকে গোল করেন থোমাস চোরি। তিন মিনিট পর নিজের দ্বিতীয় গোল করেন তোরেস। প্লজেন ৬৩ মিনিটে চোরির হেডে ব্যবধান এক গোলে নামালে ম্যাচে উত্তেজনা ফেরে।

তবে ব্যবধান আবার দুই গোলে বাড়ায় বার্সা। অভিষেক ম্যাচ স্মরণীয় করে রাখেন পাবলো তোরে। ৭৫ মিনিটে গোল করেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com