1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

নালিতাবাড়ীতে সামাজিক দূরত্ব বজায় রাখতে ব্যবসা প্রতিষ্ঠানে গোল বৃত্ত

  • আপডেট টাইম :: শনিবার, ২৮ মার্চ, ২০২০

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে করোনা ভাইরাসের বিস্তার রোধে সামাজিক দূরত্ব বজায় নিশ্চিত করতে ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় ব্যবসা প্রতিষ্ঠানের সামনে নির্দিষ্ট দূরত্বে গোলাকৃতির বৃত্ত আঁকা হয়েছে।
শনিবার (২৮ মার্চ) নালিতাবাড়ী পৌর শহরের বিভিন্ন স্থানে এ বৃত্তাঙ্কণ করে থানা পুলিশ।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান, সহকারী পুলিশ সুপার নালিতাবাড়ী সার্কেল জাহাঙ্গীর আলম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আমিনুল ইসলাম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদলসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য ও স্বেচ্ছাসেবীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রশাসন জানায়, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে উপজেলায় নানা প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের নিয়মিত তদারকি করা হচ্ছে। ইতিমধ্যেই বিভিন্ন বাজারে পুলিশ মোতায়ন করা হয়েছে। একই জায়গায় যেন একাধিক ব্যক্তি জমায়েত না হতে পারে সেদিকে নজরদারি বাড়াচ্ছে পুলিশ। করোনা মোকাবেলায় সবাইকে সরকারি নির্দেশনা অনুযায়ী চলতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com