1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন

নালিতাবাড়ীতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • আপডেট টাইম :: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শেরপুরের নালিতাবাড়ীতে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে উপজেলা শহরের গড়কান্দা এলাকার দলীয় কার্যালয়ে এ কর্মসূচি পালন করা হয়।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরুজ্জামান খোকনের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন সদস্যসচিব খোরশেদ আলম তালুকদার বুলবুল।

পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে সভা শুরু হয়। এতে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইউনুস আলী দেওয়ান, হাবিবুর রহমান লিটন, সাবেক পৌর মেয়র আনোয়ার হোসেন ভিপি, সিরাজুল ইসলাম, জেলা ওলামা দলের নেতা আশরাফ আলী ভ্যারাইটিজ, সাবেক ছাত্রনেতা ও স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল জব্বার, রুবেল মিয়া, রবিউল ইসলাম, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মুক্তার হোসেন বাচ্চু, সাবেক আহ্বায়ক আব্দুল জলিল, যুবদল নেতা আ. মতিন, তালাশ, সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা জাহিদ হোসেন রুমান ও আবু তাহেরসহ অনেকে।

আলোচনা সভায় বক্তারা দলের মধ্যে ‘হাইব্রিড’ ও অনুপ্রবেশকারীদের চিহ্নিত করার আহ্বান জানান। একই সঙ্গে প্রকৃত নেতা-কর্মীদের মূল্যায়নের মাধ্যমে বিএনপিকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com