
আসিফ আমানুল্লাহ,স্টাফ রিপোর্টার: ‘নজরুল বর্ষ’ উপলক্ষে শেরপুরে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা ও কর্মসূচি আয়োজনের লক্ষ্যে জেলা কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন।
সভায় পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তারা, প্রেসক্লাবের সভাপতি, জেলা কমিটির সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় ‘নজরুল বর্ষ’ উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা ও কর্মসূচি আয়োজনের বিষয়ে আলোচনা করা হয়। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও দেশপ্রেমের চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে সমন্বিতভাবে এসব কর্মসূচি বাস্তবায়নের ওপর গুরুত্ব দেওয়া হয়।
‘নজরুল বর্ষ’ ২৫ মে ২০২৬ থেকে ২৫ মে ২০২৭ পর্যন্ত পালিত হচ্ছে।