1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

নেত্রকোনায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

 

আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: “বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনায় শুরু হয়েছে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা–২০২৬।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে মেলা উপলক্ষে পৌরসভা প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কালেক্টরেট মাঠে গিয়ে শেষ হয়।

এতে জেলা প্রশাসন, বন বিভাগসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

পরে কালেক্টরেট মাঠে বৃক্ষমেলার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নেত্রকোনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক মো. নুরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার সজল কুমার সরকার এবং ময়মনসিংহ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা কাজী মুহাম্মদ নুরুল কবির।

উদ্বোধন শেষে শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

এ সময় পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি ও বৃক্ষরোপণে জনসচেতনতা তৈরিতে শিক্ষার্থীদের সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

পরে জেলা প্রশাসকসহ অতিথিরা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং সার্বিক আয়োজন পরিদর্শন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com