1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী নালিতাবাড়ীতে অবৈধ ১৩টি চায়না দুয়ারি রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস মির্জা ফখরুল ইসলাম আলমগীর হলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি বঙ্গভবন থেকে আনুষ্ঠানিক বিদায় নিলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলছে মেজাজ গরমের পর আমার কোনো গ‍্যারান্টি নাই: পরীমণি রাষ্ট্রপতির শপথ নিলেই এমপি-মন্ত্রী পদ শূন্য হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও বিরোধীদলীয় নেতা নালিতাবাড়ীতে একুশে পাঠচক্রের ১৪৭তম আসর অনুষ্ঠিত চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ আসামির মৃত্যুদণ্ড, অন্য ৭ জনের যাবজ্জীবন

নালিতাবাড়ীতে অবৈধ ১৩টি চায়না দুয়ারি রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ এবং মৎস্য সম্পদ রক্ষায় পরিচালিত অভিযানে ১৩টি নিষিদ্ধ চায়না দুয়ারী রিং জাল জব্দ করে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে উপজেলার যোগানিয়া ইউনিয়নে পূর্ব কাপাশিয়া তেলের পাম্প সংলগ্ন এলাকার জলাশয়ে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে জব্দ করা জালের আনুমানিক মূল্য প্রায় ৫০ হাজার টাকা। জব্দকৃত জালগুলো উপস্থিত স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা সারোয়ার হোসেনসহ মৎস বিভাগের অন্যান্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, দেশীয় মাছের প্রজনন ও জীব-বৈচিত্র রক্ষার স্বার্থে নিষিদ্ধ চায়না দুয়ারী রিং জালের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com