1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১

ব্যাংকে চাকরির আবেদনে বয়স ছাড়

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২

বাংলার কাগজ ডেস্ক : ব্যাংকের চাকরির আবেদনে বয়স ছাড় দিয়ে নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। এতে করোনার সময় যেসব চাকরিপ্রার্থীর বয়স ৩০ অতিক্রম করেছে তারাও ব্যাংকে চাকরির জন্য আবেদন করতে পারবেন।

বুধবার (২ নভেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে। সার্কুলারটি দেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তার নিকট পাঠানো হয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, কোভিড-১৯ পরিস্থিতির কারণে যে সকল ব্যাংক চাকরিতে সরাসরি নিয়োগের লক্ষে বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারেনি, সে সকল ব্যাংককে আগামী ২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত প্রকাশিতব্য নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা ২০২০ সালের ২৫ মার্চ নির্ধারণ করার ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করেছে কেন্দ্রীয় ব্যাংক।

অর্থাৎ যেসব প্রার্থীর বয়স ২০২০ সালের ২৫ মার্চ পর্যন্ত ৩০ বছর ছিল, তারাও ২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত ব্যাংকের চাকরিতে নিয়োগের জন্য যোগ্য হবেন। অবিলম্বে এ নির্দেশনা কার্যকর হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com