1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

নালিতাবাড়ীতে কর্মহীন মানুষের পাশে খাদ্যসামগ্রী নিয়ে উপজেলা প্রশাসন

  • আপডেট টাইম :: শনিবার, ২৮ মার্চ, ২০২০

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন অসহায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (২৮ মার্চ) রাতে জেলা প্রশাসনের নির্দেশনায় নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান ও সহকারী কমিশনার (ভূমি) লুবনা শারমীন এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন। এসময় আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। বিতরণকৃত খাদ্যসামগ্রীর মধ্যে ছিল পাঁচ কেজি চাল, ডাল, তেল ও আলু। প্রাথমিকভাবে ১৫টি পরিবারকে খাদ্যসামগ্রী দেওয়া হলেও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ কাজ অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com