1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

দিল্লির সব প্রাথমিক স্কুল বন্ধ ঘোষণা

  • আপডেট টাইম :: শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : বায়ু দূষণের মাত্রা বেড়ে যাওয়ায় ভারতের রাজধানী দিল্লির সব প্রাথমিক স্কুল শনিবার থেকে বন্ধ ঘোষণা করা হয়েছে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল শুক্রবার শিশুদের বাড়িতে রাখার পরামর্শ দিয়েছেন।

দিল্লি প্রশাসন জানিয়েছে, বাতাস শ্বাস নেওয়ার উপযুক্ত হলে তবেই খুলবে প্রাথমিক স্কুলগুলো। এ ছাড়া মাধ্যমিক  স্কুল চালু থাকলেও শিক্ষার্থীদের স্কুলের মুক্তাঙ্গনে থাকতে নিষেধ করা হয়েছে।

দিল্লিতে ২ হাজার ৭৫৫টি প্রাথমিক স্কুল রয়েছে। এছাড়া উচ্চ প্রাথমিক স্কুল রয়েছে ৯৩৯টি, মাধ্যমিক স্কুল ৩৭৭টি  এবং ১ হাজার ৬৮৪টি উচ্চ মাধ্যমিক স্কুল রয়েছে। শনিবার অর্থাৎ ৫ নভেম্বর থেকে বন্ধ হচ্ছে প্রাথমিক স্কুলগুলো।

মুখ্যমন্ত্রী কেজরিওয়াল জানিয়েছেন, আপাতত উচ্চ প্রাথমিক, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক স্তরের স্কুলগুলোবন্ধ করা হচ্ছে না। তবে বন্ধ না করা প্রতিষ্ঠানগুলোর ছাত্র-ছাত্রীরা যেন স্কুলের বাইরে মুক্তাঙ্গনে সময় না কাটায় সেদিক লক্ষ্য রাখতে হবে। এর পাশাপাশি দূষণের কথা মাথায় রেখে দিল্লির রাজপথে জোড়-বিজোড় নিয়মও নতুন করে চালু করার কথা ভাবা হচ্ছে।

বৃহস্পতিবার দিল্লি কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিবেশী রাজ্যগুলোর খামারের আগুনের ধোঁয়া এবং যানবাহন নির্গমনের ফলে দিল্লির বায়ুর গুণমান সূচক বা একিউআই ৪২৬-এ দাঁড়িয়েছে। এছাড়া প্রতিকূল আবহাওয়া রাজধানীতে দূষণের মাত্রা বাড়ানোর ক্ষেত্রে ভূমিকা রেখেছে। ৪০১ থেকে ৫০০ এর মধ্যে বায়ুর গুণমান সূচককে গুরুতর হিসাবে শ্রেণীবদ্ধ করা হয়। সেই হিসেবে দিল্লির বাতাসের মান এখন গুরুতর পর্যায়ে রয়েছে।  বায়ুর গুণমান খারাপ হওয়ার প্রেক্ষিতে রাজধানীতে চার স্তরীয় ‘অ্যাকশন প্ল্যান’ বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে ‘দ্য কমিশন অব এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট’।

পরিকল্পনা অনুযায়ী, দিল্লি-এনসিআর-এ নিষিদ্ধ করা হচ্ছে পুরনো ইঞ্জিনের ডিজেল গাড়ির ব্যবহার। এছাড়া বৈদ্যুতিক ও সিএনজি চালিত ট্রাক ছাড়া অন্য ট্রাকের দিল্লিতে প্রবেশ করার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com