1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

ছাত্রলীগের সম্মেলন ৩ ডিসেম্বর

  • আপডেট টাইম :: শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২

রাজনীতি ডেস্ক: ক্ষমতাসীন আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৩০তম সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী ৩ ডিসেম্বর এই সম্মেলন অনুষ্ঠিত হবে।

শুক্রবার (৪ নভেম্বর) আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

ছাত্রলীগের সর্বশেষ কেন্দ্রীয় সম্মেলন হয় ২০১৮ সালের ১১ মে। ওই সম্মেলনের মাধ্যমে সংগঠনটির নেতৃত্বে আসেন রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও গোলাম রব্বানী। হিসাব অনুযায়ী- ২০২০ সালের ১০ মে বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ার কথা।

তবে বিতর্কিত কর্মকাণ্ডের কারণে একবছর পর শোভন-রব্বানীকে সরিয়ে দেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। তারপর জ্যেষ্ঠ্যতার ভিত্তিতে আল নাহিয়ান খান জয়কে ভারপ্রাপ্ত সভাপতি ও যুগ্ম-সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক করা হয়।

২০২০ সালের ৪ জানুয়ারি তাদের ভারমুক্ত করে দেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তিন বছরের বেশি সময় তারা ছাত্রলীগের নেতৃত্বে রয়েছেন।

এদিকে, ছাত্রলীগের সম্মেলনের তারিখ ঘোষণার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আনন্দ মিছিলের প্রস্তুতি নিচ্ছেন সম্মেলনপ্রত্যাশী ও তাদের অনুসারীরা। অনেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে আনন্দ ও উল্লাস প্রকাশ করছেন।

ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি সোহান খান জাগো নিউজকে বলেন, দীর্ঘদিন পর হলেও নতুন সম্মেলনের তারিখ আসায় আমরা আনন্দিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপার প্রতি আমরা কৃতজ্ঞ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com