1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে দর্শক বানিয়ে সেমিফাইনালে ইংল্যান্ড

  • আপডেট টাইম :: শনিবার, ৫ নভেম্বর, ২০২২

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপপর্বের শেষ ম্যাচটি শুরুতে সহজ করে শেষদিকে গিয়ে কষ্টে জিতলো ইংল্যান্ড। আর এই জয়ে আয়োজক অস্ট্রেলিয়াকে ঘরের মাঠে দর্শক বানিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ইংল্যান্ড।

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে শনিবার আগে ব্যাট করে ৮ উইকেটে শ্রীলঙ্কার করা ১৪১ রান ইংল্যান্ড শেষ ওভারে ৬ উইকেট হারিয়ে তুলে ফেলে ইংলিশরা। তাতে ৪ উইকেটের জয় নিশ্চিত হওয়ার পাশাপাশি বিশ্বকাপের সেমিফাইনালও নিশ্চিত হয় তাদের।

এ নিয়ে চতুর্থবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠলো ইংলিশরা। এর আগে ২০১০, ২০১৬ ও ২০২১ বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিল তারা। তার মধ্যে ২০১০ সালে চ্যাম্পিয়ন হয়। আর ২০১৬ সালে রানার্স-আপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল তাদের।

রান তাড়া করতে নেমে ইংল্যান্ডের শুরুটা হয়েছিল একদম ঝড়ো। জস বাটলার ও আলেক্স হেলস ৭.১ ওভারেই তুলে ফেলেন ৭৫ রান। কিন্তু ৭৫ থেকে ৮২ রানের মধ্যে বাটলার ও হেলস যথাক্রমে ২৮ ও ৪৭ রান করে আউট হওয়ার পর ধুকতে থাকে ইংল্যান্ড।

তাতে শেষ দুই ওভারে লড়াইটা বেশ জমে ওঠে। জিততে ১২ বলে ইংল্যান্ডের প্রয়োজন ছিল ১৩ রান। হাতে ছিল ৪ উইকেট। তবে ওয়ান ডাউনে মাঠে নামা অভিজ্ঞ বেন স্টোকস ঠাণ্ডা মাথায় খেলে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন। স্টোকস ৩৬ বলে ২ চারে অপরাজিত ৪২ রান করেন। বাকিদের কেউ দুই অঙ্কের কোটা ছুঁতে পারেননি।

বল হাতে শ্রীলঙ্কার লাহিরু কুমারা, ওয়ানিন্দু হাসারাঙ্গা ও ধনঞ্জয়া ডি সিলভা ২টি করে উইকেট নেন। বল হাতে ৪ ওভারে মাত্র ১৬ রান দিয়ে ১টি উইকেট নিয়ে ম্যাচসেরা হন ইংল্যান্ডের আদিল রশিদ।

তার আগে টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা বেশ ভালো হয়েছিল শ্রীলঙ্কার। পাথুম নিসাঙ্কা ও কুশাল মেন্ডিস উড়ন্ত সূচনার ইঙ্গিত দিয়েছিলেন। কিন্তু এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে লঙ্কানরা। আসা-যাওয়ার মিছিলে তিনজন ব্যাটসম্যান রান করতে পারেন দুই অঙ্কের ঘরে। তার মধ্যে নিসাঙ্কা ৪৫ বলে ২ চার ৫ ছক্কায় করেন সর্বোচ্চ ৬৭ রান। ভানুকা রাজাপাকসে ৩ চারে ২২ বলে করেন ২২ রান। আর কুশাল মেন্ডিস ১ চার ও ১ ছক্কায় করেন ১৮ রান।

বল হাতে ইংল্যান্ডের পেসার মার্ক উড ৩ ওভারে ২৬ রান দিয়ে ৩টি উইকেট নেন। এছাড়া ১টি করে উইকেট নেন বেন স্টোকস, ক্রিস ওকস, স্যাম কারান ও আদিল রশিদ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com