1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সরকার ভুল করলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিন: আইনমন্ত্রী রংপুরের হত্যাকাণ্ডের আসামিরা দ্রুত সময়ে গ্রেপ্তার হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী নালিতাবাড়ীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি বদলিজনিত কারণে শেরপুরে সহকারী কমিশনার মাসুদুর রহমানকে বিদায় চীনের তৈরি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার পথে সরকার: তথ্য উপদেষ্টা পুলিশের ঊধ্বর্তন ১৭ কর্মকর্তাকে বদলি, প্রজ্ঞাপন জারি নকলায় মাদকসেবীর জেল ও চার ফার্মেসির জরিমানা সাপের কামড়ে নিহত শাহিনের পরিবারের পাশে জেলা প্রশাসন

প্রশ্নফাঁসের গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

  • আপডেট টাইম :: রবিবার, ৬ নভেম্বর, ২০২২

ঢাকা: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে এইচএসসি পরীক্ষা হবে। প্রশ্ন ফাঁসের গুজবমুক্ত ও নকলমুক্তভাবে পরীক্ষা হবে। আমরা এমনটাই আশা করছি। কেউ প্রশ্নফাঁসের চেষ্টা করলে বা গুজব ছড়ালেই প্রমাণস্বাপেক্ষে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, সকালেই এসেছি পরীক্ষার পরিবেশ দেখার জন্য। অভিভাবকদের প্রচণ্ড ভিড় রয়েছে। এতে বাকি পরীক্ষার্থীদের আসতে সমস্যা হচ্ছে। অভিভাবকরা অতিরিক্ত ভিড় করছেন। ঢাকায় এমনিতেই অতিরিক্ত ভিড় হয়। এ জন্য তাদের না আসা উচিৎ। কেন্দ্রের ২০০ গজের মধ্যে জমায়েতও নিষিদ্ধ।

রোববার (৬ নভেম্বর) রাজধানীর বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ কেন্দ্র পরিদর্শনে গিয়ে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, এসএসসির সময় অভিনব কায়দায় প্রশ্ন ফাঁসের চেষ্টা হয়েছে। সে কারণে ব্যবস্থা নেওয়া হয়েছে। কেউ চেষ্টা করলেও ব্যবস্থা নেওয়া হবে। প্রত্যেকবারেই গুজব ছড়ানোর বিষয়টি দেখা হয়। অপচেষ্টাকারী থাকতেই পারে। কেউই সফল হয়নি।

তিনি আরও বলেন, কোচিং বন্ধের নির্দেশনা চলে। তারপরও নানা কৌশলে চলে। এটি বন্ধ করা মন্ত্রণালয় ও বোর্ডের একার পক্ষে সম্ভব নয়। স্থানীয় প্রশাসনেরও পদক্ষেপ নিতে হবে। সাংবাদিকদেরও চিহ্নিত করতে হবে। কিছু ক্ষেত্রে কোচিংয়ের প্রয়োজনীয়তা আছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com