1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

পাকিস্তানের ক্রিকেটারদের জন্য সুখবর

  • আপডেট টাইম :: রবিবার, ২৯ মার্চ, ২০২০

স্পোর্টস ডেস্ক : নিজেদের পুরোনো সিদ্ধান্ত থেকে সরে আসছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

মৌসুমে দুটি ফ্রাঞ্চাইজি লিগে খেলার অনাপত্তি দিয়ে আসছিল পিসিবি। আগামী মৌসুম থেকে তিনটি ফ্রাঞ্চাইজি লিগ খেলার অনপত্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা। পাকিস্তান সুপার লিগ সহ পাকিস্তানের ক্রিকেটাররা মৌসুমে চারটি ফ্রাঞ্চাইজি লিগে খেলার অনুপতি পাবেন।

২০১৮ সালের মে মাসে পিসিবি সিদ্ধান্ত নিয়েছিল, কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের যেকোনো দুটি ফ্রাঞ্চাইজি লিগে পাঠাবে। কেন্দ্রীয় চুক্তির বাইরে থাকা ক্রিকেটারদের বাড়তি একটি লিগ খেলার অনুমতি ছিল। সেখানেও ছিল একটি শর্ত। তিনটি ফ্রাঞ্চাইজি লিগ খেলতে হলে অবশ্যই ঘরোয়া ক্রিকেটে তিনটি প্রথম শ্রেণির ম্যাচ খেলতে হবে। তাহলেই মিলবে এনওসি।

নতুন সিদ্ধান্ত নিয়ে পিসিবির প্রধান নির্বাহী ওয়াসিম খান বলেছেন, ‘আমি মনে করি এটি একটি নমনীয়, সুষম এবং বিস্তৃত এনওসি নীতি এবং বিশ্বাস করি এতে ক্রিকেটারদের মনোভাবের ব্যাপক পরিবর্তন আসবে।’

‘আমরা খেলোয়াড়দের গুরুত্ব এবং তাদের কর্মভার নিয়ে চিন্তিত। আন্তর্জাতিক এবং ঘরোয়া প্রতিশ্রুতি মিটিয়ে তাঁরা যদি সেই সময়ে বাড়তি আয় এবং নিজেদের জন্য ভিন্ন কিছু করার চেষ্টা করে আমরা অবশ্যই তাদেরকে সমর্থণ করবো।’ – যোগ করেন ওয়াসিম খান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com