1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাদারীপুরে ইতালি প্রবাসীর ঘরে বিকট শব্দে বিস্ফোরণ, আটক ১ সরকারি হাসপাতাল দালালমুক্ত করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার: তথ্য প্রতিমন্ত্রী নোয়াখালী বিভাগ ঘোষণার দাবিতে শাহবাগ অবরোধ ধর্মকে পুঁজি করে যারা দেশকে বিভক্তি করতে চায় তাদের প্রতিরোধ করা হবে রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী একাত্তরে মুসলিম লীগ করায় শান্তি কমিটিতে ছিলেন আসিফ আকবরের বাবা বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত সেই নারীর মৃত্যু বান্দরবানে প্রাইভেট কারে তল্লাশি, ২২ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার পথচারীকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার শিকার প্রতিমন্ত্রীর গাড়ি

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ইতিহাসগড়া টেস্ট জয়

  • আপডেট টাইম :: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট ম্যাচ জয়ের ইতিহাস গড়লো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের ডারউইন টেস্টে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে দিয়েছে নাজমুল হোসেন শান্তর দল। টেস্ট ম্যাচটিতে পুরো সময়জুড়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে চাপ তৈরি করে খেলেছে বাংলাদেশ।

প্রথম ইনিংসে হাসান মাহমুদের ৬ উইকেট শিকারে অস্ট্রেলিয়াকে ১৯৮ রানে গুটিয়ে দিয়েছিল বাংলাদেশ। জবাবে ওপেনার তানজিদ হাসানের সেঞ্চুরি এবং অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মেহেদী হাসান মিরাজের জোড়া ফিফটিতে ৪২৬ রানের সংগ্রহ গড়ে বাংলাদেশ। ফলে প্রথম ইনিংস থেকে ২২৮ রানের লিড পায় টাইগাররা।

পিছিয়ে থেকে দ্বিতীয় ইনংসের ব্যাট করতে নেমে টাইগার বোলারদের তোপের মুখে পড়ে অস্ট্রেলিয়া। মেহেদী হাসান মিরাজের ৫ উইকেট শিকারে ২৮৪ রানেই গুটিয়ে যায় স্বাগতিক অস্ট্রেলিয়ার ইনিংস। ফলে জয়ের জন্য বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় মাত্র ৫৭ রান।

জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১ উইকেট হারিয়ে ইতিহাস রচনা করে বাংলাদেশ। ডারউইন টেস্টের চতুর্থ দিনেই অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে দেয় বাংলাদেশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com