1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

শান্তর ফিফটির পর তানজিদের ঐতিহাসিক সেঞ্চুরি

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

স্পোর্টস ডেস্ক : সময় বদলেছে, বদলে গেছে বাংলাদেশও। ২৩ বছর আগে টেস্ট ইতিহাসের শুরুতে ডারউইন ও কেয়ার্নসের মাটিতে যে অস্ট্রেলিয়া বিধ্বস্ত করেছিল লাল-সবুজের দলকে, আজ সেই ডারউইনেই চলছে বাংলাদেশের রাজত্ব। একই টেস্টে সেঞ্চুরি আর ফাইফারের কীর্তিতে ক্যাঙ্গারুদের স্তব্ধ করে দিয়েছে টাইগাররা।

হাসান মাহমুদের ৬ উইকেটের পর তানজিদ হাসান সেঞ্চুরি পেয়ে গেলেন। ৬৪তম ওভারে ১৮৮ বলে ৮ চার ও ১ ছয়ে ক্যারিয়ারের প্রথম শতক হাঁকান তিনি। অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার কোনো বাংলাদেশি ব্যাটার টেস্টে সেঞ্চুরি করলেন। নাথান লায়নের বলটি লং অফ দিয়ে মেরে সিঙ্গেল নেন তিনি। ক্রিজের মাঝেই থাকতে সেঞ্চুরির আনন্দে মাতেন তানজিদ। বোলিং এন্ডে পৌঁছে সেঞ্চুরির আনুষ্ঠানিকতা সারেন। হেলমেট খুলে উদযাপন করেন মাত্র দুই টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। তার চার বল আগে সিঙ্গেল নিয়ে ৭৪ বলে ফিফটির দেখা পান নাজমুল হোসেন শান্ত। তানজিদের সঙ্গে অধিনায়কের জুটিও একশ ছোঁয়ার পথে।

তবে সেঞ্চুরি করেই ফিরলেন তানজিদ। নাথান লায়নের বলে ১০১ রান করে আউট হলেন তানজিদ। লায়নের হাওয়ায় ভাসানো বলে লং অফের ওপর দিয়ে মারতে চেয়েছিলেন তানজিদ। সেই চেষ্টায় স্টার্কের হাতে ধরা পড়েছেন।

তার আগে তানজিদ ব্যাকফুটে গিয়ে ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে বল সীমানাছাড়া করে বাংলাদেশকে প্রথম ইনিংসে দুইশ এনে দেন। একই সঙ্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ইনিংসে লিডও পায় সফরকারীরা। ডারউইন টেস্টের ছড়ি এখনও বাংলাদশের হাতে। ২ উইকেটে তাদের সংগ্রহ ২৩০ রান।

এর আগে প্রথম সেশন শেষে ৭৪ রানে অপরাজিত ছিলেন তানজিদ। তার সঙ্গে ২৮ রানে অপরাজিত ছিলেন নাজমুল হোসেন শান্ত। দ্বিতীয় দিন লাঞ্চে যাওয়ার আগে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ২ উইকেটে ১৮১ রান। প্রথম ইনিংসে তারা ১৭ রানে পিছিয়ে ছিল। লাঞ্চের আগে এদিন ১ উইকেট হারিয়ে ৮৫ রান করে সফরকারীরা।

১ উইকেটে ৯৬ রানে শুক্রবার ডারউইন টেস্টের দ্বিতীয় দিনে খেলতে নেমেছিল বাংলাদেশ। ১৯৮ রানে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস গুটিয়ে দেওয়ার পর দ্বিতীয় উইকেটে তানজিদ ও মুমিনুল হকের ১০২ রানের জুটিতে শক্ত জবাব দিয়েছে তারা। মুমিনুল ৪৯ রানে থেমেছেন। আর ১০২ বলে পঞ্চাশ ছোঁন তানজিদ।

জশ হ্যাজলউডের ফুলার ও অফসাইডের একটু বাইরের বল মুমিনুলের ব্যাটের পাশে লেগে অ্যালেক্স ক্যারির গ্লাভসে ধরা পড়ে। ৯৫ বলে ৮ চারে ৪৯ রানে থামেন মুমিনুল। শতক ছাড়ানোর পর জুটি ভেঙে গেল। দলীয় ৩৬ রানে সাদমানের বিদায়ের পর বাংলাদেশ ১৩৮ রানে দ্বিতীয় উইকেট হারায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com