1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

ইতিহাস গড়তে বাংলাদেশের সামনে ৫৭ রানের লক্ষ্য

  • আপডেট টাইম :: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

স্পোর্টস ডেস্ক: ডারউইনে ইতিহাস গড়ার হাতছানি বাংলাদেশের সামনে। অস্ট্রেলিয়াকে দ্বিতীয় ইনিংসে ২৮৪ রানে গুটিয়ে দিয়ে প্রথম টেস্ট জিততে ৫৭ রানের লক্ষ্য পেয়েছে নাজমুল হোসেন শান্তর দল।

ম্যারারা ক্রিকেট গ্রাউন্ডে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে ১৯৮ রানে অলআউট করেছিল বাংলাদেশ। এরপর ৪২৬ রান তুলে ২২৮ রানের বড় লিড নেয় সফরকারীরা। সেই ব্যবধান ঘোচাতে নেমে দ্বিতীয় ইনিংসে ২৮৪ রানে থামে স্বাগতিকেরা।

৪ উইকেটে ১৬১ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করেছিল অস্ট্রেলিয়া। দিনের শুরু থেকেই তাদের ওপর চাপ বাড়ান বাংলাদেশের বোলাররা। অ্যালেক্স ক্যারি, বিউ ওয়েবস্টার ও প্যাট কামিন্সকে ফিরিয়ে অস্ট্রেলিয়ার লেজ উন্মুক্ত করেন মেহেদী হাসান মিরাজ। মধ্যাহ্ন বিরতির পর মিচেল স্টার্ককে লিটন দাসের ক্যাচ বানান তাসকিন আহমেদ।

তবে এক প্রান্ত আগলে রেখে বাংলাদেশের অপেক্ষা বাড়ান ক্যামেরন গ্রিন। প্রতিরোধী ব্যাটিংয়ে ক্যারিয়ারের তৃতীয় এবং ঘরের মাঠে প্রথম টেস্ট শতক তুলে নেন তিনি। শেষের ব্যাটারদের সঙ্গে তার লড়াইয়েই প্রথম ইনিংসের ঘাটতি পেরিয়ে বাংলাদেশকে ৫৭ রানের লক্ষ্য দিতে পারে অস্ট্রেলিয়া।

বাংলাদেশের পক্ষে ৫ উইকেট নেন মেহেদী হাসান মিরাজ। হাসান মাহমুদ নেন ৩ উইকটে। তাসকিন ও তাইজুল নেন ১টি করে উইকেট।

এই লক্ষ্য পেরোতে পারলে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার টেস্ট জয়ের ইতিহাস গড়বে বাংলাদেশ। একই সঙ্গে এটি হবে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় টেস্ট জয়। ২০১৭ সালে মিরপুরে অস্ট্রেলিয়াকে ২০ রানে হারিয়ে প্রথম জয়টি পেয়েছিল টাইগাররা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com