1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ফ্যামিলি কার্ডের টাকা প্রয়োজনীয় খরচের পর সঞ্চয়ও করছেন নারীরা: পানিসম্পদ মন্ত্রী সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর শেরপুরে কাঁদামাটি চাপা দেওয়া ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার নেত্রকোণায় নজরুল বর্ষের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আল্লামা সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণকারী সাবেক এএসপি গ্রেপ্তার পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত ৪০ জাতিসংঘ সদর দপ্তরের সামনে গায়ে আগুন দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা এফডিসিতে চলছে শিল্পী সমিতির নির্বাচনের ভোটগ্রহণ জয়ের পর ২১ নম্বর জার্সি তুলে রোনালদোর আবেগঘন শ্রদ্ধা রাশিয়ার মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ২৭

জনগণ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চায়: মির্জা ফখরুল

  • আপডেট টাইম :: রবিবার, ১৩ নভেম্বর, ২০২২

ফরিদপুর: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘জনগণ রাতের ভোট আর মেনে নেবে না। তারা নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চায়।’

শনিবার (১২ নভেম্বর) বিকেলে ফরিদপুর শহরের কোমরপুর আব্দুল আজিজ ইনস্টিটিউশন মাঠে বিএনপির বিভাগীয় গণসমাবেশে তিনি এ মন্তব্য করেন।

আওয়ামী লীগের উদ্দেশ্যে তিনি বলেন, ‘এত ভয় কেন, যায়গায় যায়গায় পুলিশি তল্লাশি, নেতাকর্মীদের হয়রানি, পরিবহন ধর্মঘট, শহর থেকে ৫ কিলোমিটার দূরে সভা দিলেন কেন? জনগণ এখন লড়াই করতে শিখে গেছে।’

তিনি বলেন, ‘খাদ্যদ্রব্যের যেই দাম তাতে জনগণ মাঠে নেমে গেছে, জনগণ এখন খাদ্যের জন্য, চিকিৎসার জন্য, বস্ত্রের জন্য লড়াই করবে। আমরা শেখ হাসিনা এবং আওয়ামীলীগ সরকারের পদত্যাগ চাই।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ‘সরকার এতটা ভীত হয়েছে, যে কারণে আকাশ, নৌ ও সড়ক পথে যুদ্ধ শুরু করে দিয়েছে। সরকারের এখন পালানো ছাড়া কোনও পথ নেই।’

তিনি বলেন, ‘সরকার সমতল যায়গায় নেই, যদি সমতলে থাকত তাহলে অর্থনৈতিক মন্দা ঘটত না। দুর্নীতি এতটাই বেড়ে গেছে, এখন চাল কেনার টাকা নাই, বিদ্যুৎ কেনার টাকা নাই, তেল কেনার টাকা নাই। শুধু নাই আর নাই।’

ফরিদপুর বিভাগীয় গণসমাবেশের প্রধান সমন্বয়কারী ডা. এজেডএম জাহিদ হোসেনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরী, স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, ব্যারিস্টার শাহজাহাস ওমর, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জহিরুল হক শাহজাদা মিয়া প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com