1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ফ্যামিলি কার্ডের টাকা প্রয়োজনীয় খরচের পর সঞ্চয়ও করছেন নারীরা: পানিসম্পদ মন্ত্রী সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর শেরপুরে কাঁদামাটি চাপা দেওয়া ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার নেত্রকোণায় নজরুল বর্ষের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আল্লামা সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণকারী সাবেক এএসপি গ্রেপ্তার পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত ৪০ জাতিসংঘ সদর দপ্তরের সামনে গায়ে আগুন দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা এফডিসিতে চলছে শিল্পী সমিতির নির্বাচনের ভোটগ্রহণ জয়ের পর ২১ নম্বর জার্সি তুলে রোনালদোর আবেগঘন শ্রদ্ধা রাশিয়ার মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ২৭

ইরানে বিক্ষোভে নিহত ৩২৬: আইএইচআর

  • আপডেট টাইম :: সোমবার, ১৪ নভেম্বর, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : ইরানে নারীর পোশাকের স্বাধীনতার দাবিতে চলমান বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে ৩২৬ জনে দাঁড়িয়েছে। মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটস (আইএইচআর) শনিবার এই তথ্য জানিয়েছে।

ঠিক মতো হিজাব না পরার অভিযোগে গ্রেপ্তারের পর পুলিশি হেফাজতে আমিনি নামে এক তরুণীর মৃত্যুর ঘটনায় ইরানজুড়ে ছড়িয়ে পড়ে এই বিক্ষোভ। গত ১৬ সেপ্টেম্বর ইরানের পুলিশ হেফাজতে মারা যান কুর্দি তরুণী আমিনি। এরপর থেকেই সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়ে দেশটিতে।

নরওয়ে-ভিত্তিক মানবাধিকার সংস্থা আইএইচআর তাদের ওয়েবসাইটে পোস্ট করা এক বিবৃতিতে জানিয়েছে, তরুণীর মৃত্যুর ঘটনায় দেশব্যাপী বিক্ষোভে ৪৩ জন শিশু ও ২৫ জন নারীসহ অন্তত ৩২৬ জন নিহত হয়েছে।

সংস্থাটি গত ৫ নভেম্বর নিহতের যে সংখ্যা জানিয়েছিল তার থেকে এবার ২২ জন বেড়েছে। এর মধ্যে পাকিস্তানের সঙ্গে ইরানের দক্ষিণ-পূর্ব সীমান্তে সিস্তান-বেলুচিস্তান প্রদেশে অন্তত ১২৩ জন নিহত হয়েছে।

৩০ সেপ্টেম্বর সিস্তান-বেলুচিস্তানের রাজধানী জাহেদানে শুক্রবার নামাজের পর বিক্ষোভকারীদের ওপর নিরাপত্তা বাহিনী গুলি চালালে অনেকে নিহত হন। আইএইচআর পরিচালক মাহমুদ আমিরি-মোগাদ্দাম আন্তর্জাতিক সম্প্রদায়কে যত তাড়াতাড়ি সম্ভব বিক্ষোভ বন্ধে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

সূত্র: সিএনএন

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com