1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

কাতার বিশ্বকাপে এবার নিষিদ্ধ হলো মদ্যপান

  • আপডেট টাইম :: শনিবার, ১৯ নভেম্বর, ২০২২

স্পোর্টস ডেস্ক : কাতার বিশ্বকাপ শুরু হতে বাকি মাত্র আর একটি দিন। এর মধ্যেই ফুটবল ভক্তদের জন্য এলো দুঃসংবাদ। বিশ্বকাপের আয়োজক দেশ কাতার স্টেডিয়াম কিংবা তার আশে পাশে নিষিদ্ধ করেছে মদ্যপান ও বেচা-কেনা।

ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা শুক্রবার (১৮ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে স্টেডিয়াম প্রাঙ্গণে কিছু নিয়ম কানুন মানা শর্তে অনুমতি ছিল। কিন্তু এবার আসলো নিষেধাজ্ঞার খড়গ।

ফিফা আয়োজক দেশ কাতারের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছিল বিষয়টি নিয়ে। কিন্তু কাতারের কঠোরতার কারণে শেষ পর্যন্ত নিষিদ্ধ করতে বাধ্য হয় সংস্থাটি।

এদিকে বিশ্বকাপে ফিফার অন্যতম পৃষ্ঠপোষক একটি বিয়ার কোম্পানি। কাতারেরর এমন সিদ্ধান্তের ফলে বড় অঙ্কের ক্ষতির মুখে পড়তে হতে পারে ফিফাকে। প্রায় ৭৫ মিলিয়ন ডলারের চুক্তি রয়েছে ফিফার। এখন সিদ্ধান্তের পর অবস্থা কি দাঁড়ায় সেটি দেখার বিষয়।

এর আগে সিদ্ধান্ত হয়ে ছিল, স্টেডিয়াম এবং ফ্যান-জ়োনে বিয়ারের অস্থায়ী দোকানগুলোতে ম্যাচ শুরুর আগের এবং পরের ৩০ মিনিট বিয়ার বিক্রি করা হবে। দুই পক্ষের আলোচনার পরও সেটি বিফলে গেলো।

মদ্যপান নিষিদ্ধের পর বিয়ার সংস্থাটি ‘এটা দৃষ্টি কটু, বেমানান’ বলে একটি টুইট করে। কিন্তু কিছুক্ষণ পার আবার মুছে দেয়। এমনিতেই নানা বেড়াজাল ছিল বিশ্বকাপকে ঘিরে, এবার নিষিদ্ধ হয়ে গেলো মদ্যপানই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com