1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

যুদ্ধের মঞ্চে ভালোবাসার ফুল ফোটালেন মেসি-রোনালদো

  • আপডেট টাইম :: রবিবার, ২০ নভেম্বর, ২০২২

স্পোর্টস ডেস্ক : যুদ্ধের ময়দানে তারা। ফুটবল ইতিহাসের সর্বোচ্চ শিরোপা বিশ্বকাপ খেলতে গিয়েছেন কাতারে। কোথায় প্রতিপক্ষকে `খাঁটো’ করে যুদ্ধের ময়দানকে ধ্বংসস্তুপ বানিয়ে ফেলবেন, কথার লড়াইয়ে মেতে উঠবেন…তারাই কিনা ভালোবাসার ফুল ফোটালেন। শুক্রবার রাতে কাতার পৌঁছেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। লিওনেল মেসি দুদিন আগে।

মরুর বুকে তপ্ত গরমে অনুশীলনও করে ফেলেছেন দুজন। দেশের জার্সি গায়ে জড়িয়ে বেশ হাসিখুশি আছেন সময়ের অন‌্যতম সেরা দুই খেলোয়াড়। ফুরফুরে কাটানো এ সময়টাকে দুজন আরো রঙিন করে দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ‌্যমের এক পোস্টে।

শনিবারের রাতে প্রায় কাছাকাছি সময়ে দুজন সামাজিক যোগাযোগ মাধ‌্যমে নিজেদের ছবি পোষ্ট করেছেন। তাতে দেখা যায়, মেসি ও রোনালদো মুখোমুখি হয়ে বসে আছেন। দাবা খেলায় মগ্ন দুজন। তবে খেলাটা কোনও দাবার বোর্ডে হচ্ছে না, হচ্ছে দাবার বোর্ডের ডিজাইনে বানানো একটি স্যুটকেসের ওপর।

বিখ‌্যাত ব্র‌্যান্ড লুইস ভিটনের ফটোশুটে দুজন অংশ নিয়েছেন। ছবিটি তুলেছেন বিখ‌্যাত আমেরিকান ফটোগ্রাফার এনি লেভিবোতন। দুজন ছবিটি যার যার ফেসবুক ও ইনস্টাগ্রামে শেয়ার দিয়ে ক্যাপশনে লিখেছেন, ‘জয় হচ্ছে একটি মানসিক অবস্থা।’

বিশ্বখ্যাত ফরাসি ফ্যাশনহাউজ লুইস ভুটন এর আগে দিয়াগো ম‌্যারাডোনা, পেলে ও জিদানকে এক ফ্রেমে হাজির করেছিলেন। তবে মেসি ও রোনালদো খেলা চলাকালীন অবস্থায় এক ফ্রেমে হাজির হওয়ায় এই পোস্টকে ‘পিকচার অব দ্যা সেঞ্চুরি’ ও বলছে কেউ কেউ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com