1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

হেক্সা জয়ের মিশন নিয়ে শেষ দল হিসেবে কাতারে ব্রাজিল

  • আপডেট টাইম :: রবিবার, ২০ নভেম্বর, ২০২২

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের ৩২ দলের ৩১টি আগেই কাতার পৌঁছেছে। বাকি ছিল কেবল ব্রাজিল। হেক্সা জয়ের মিশন নিয়ে বিশ্বকাপের শেষ দল হিসেবে শনিবার রাতে কাতার পৌঁছেছে সেলেকাওরাও। ইতালির তুরিন থেকে যাত্রা করে কাতারের স্থানীয় সময় মধ্যরাতে নেইমার-ভিনিসিউসদের বহনকারী ফ্লাইটটি দোহা বিমানবন্দরে অবতরণ করে।

হেক্সা জয়ের মিশনে বাছাইপর্বে দারুণ খেলেছে ব্রাজিল। লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকার পাশাপাশি তারা ছিল অপরাজিত। ফিফা র্যাংকিংয়ে শীর্ষে থেকেই তারা বিশ্বকাপে অংশ নিচ্ছে। সবশেষ তারা কোপা আমেরিকার ফাইনালে মারাকানা স্টেডিয়ামে আর্জেন্টিনার কাছে হেরেছিল। এরপর থেকে গেল ১৫ ম্যাচ ধরে অপরাজিত আছে তারা।

রোনাল্ডো-রিভালদো-রোনালদিনহোদের হাত ধরে ব্রাজিল সবশেষ ২০০২ সালে বিশ্বকাপের শিরোপা জিতেছিল। এরপর গেল ২০ বছরে আর ফাইনাল খেলা হয়নি তাদের। ২০১৪ বিশ্বকাপে সেমিফাইনাল থেকে বিদায় নেওয়ার পর ২০১৮ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালেই থেমেছিল তাদের যাত্রা।

এবার তারা ২০ বছরের অপেক্ষার পালা ঘোচাতে চায়। সে লক্ষ্যেই ৩২ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করে। কাতার আসার আগে সেই দল ট্রেনিং করে ইতালির তুরিনে। সেখানে পাঁচদিনের কম্প্যাক্ট অনুশীলন শেষে কাতার পৌঁছালো। আজ রোববার আল আরাবি স্টেডিয়ামে ব্রাজিল দল তাদের প্রথম অনুশীলন করবে।

এবারের বিশ্বকাপে ব্রাজিল রয়েছে ‘জি’ গ্রুপে। যেখানে তাদের প্রতিপক্ষ সার্বিয়া, সুইজারল্যান্ড ও ক্যামেরুন। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দিবাগত রাত ১টায় সার্বিয়ার বিপক্ষের ম্যাচ দিয়ে তাদের হেক্সা জয়ের মিশন শুরু হবে। এরপর ২৮ নভেম্বর রাত ১০টায় দ্বিতীয় ম্যাচে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে তারা। আর ২ ডিসেম্বর দিবাগত রাত ১টায় গ্রুপপর্বের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ ক্যামেরুন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com