1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন নকলায় শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি

ত্রিশালে ট্রাকচাপায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

  • আপডেট টাইম :: সোমবার, ২১ নভেম্বর, ২০২২

ময়মনসিংহ: ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন। রোববার (২০ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে উপজেলার বালিপাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক সৈয়দ মোখশেদ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, যাত্রীবাহী অটোরিকশা বালিপাড়া থেকে ত্রিশালের দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে অটোরিকশার পাঁচজন নিহত হন।

ত্রিশাল থানার পরিদর্শক (তদন্ত) আবু বকর সিদ্দিক বলেন, মরদেহ উদ্ধার করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। নিহতের মধ্যে দুজন নারী ও তিনজন পুরুষ আছে। তবে নাম ঠিকানা পরে জানানো হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com